রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়
অন্যান্য নাম | গোপ কলেজ |
|---|---|
| ধরন | সরকারি মহাবিদ্যালয় |
| স্থাপিত | ১৯৫৭ |
| অধিভুক্তি | বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় |
| অধ্যক্ষ | জয়শ্রী লাহা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৩০ (২০২৩)[১] |
| শিক্ষার্থী | ৩,৬২২ (২০২৩)[১] |
| স্নাতক | ৩,০৪৫ (২০২৩)[১] |
| স্নাতকোত্তর | ৫৭৭ (২০২৩)[১] |
| ঠিকানা | গোপ প্যালেস , , , ৭২১১০২ , ২২°২৫′৪৮″ উত্তর ৮৭°১৭′৩১″ পূর্ব / ২২.৪৩০০০° উত্তর ৮৭.২৯১৯৪° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| ওয়েবসাইট | www |
![]() | |
রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় হল পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি সরকারি মহিলা মহাবিদ্যালয়। এটি ১৯৫৭ খ্রিস্টাব্দে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিষ্ঠা করা হয়েছিল, যারা লক্ষ্য ছিল মেদিনীপুর অঞ্চলের মহিলাদের উচ্চশিক্ষা প্রদান।[২]
রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় একটি তিন বছর মেয়াদী স্নাতক কর্মসূচিমূলক ও দুই বছর মেয়াদী স্নাতকোত্তর কর্মসূচিমূলক প্রতিষ্ঠান, যা প্রতিবছরে আনুমানিক ১,৬০০ জন শিক্ষার্থীকে নথিভুক্ত করে।[৩][৪] এটি বিজ্ঞান শৃঙ্খলায় ১২ টি মেজর এবং মোটামুটি ৩০ টি পাঠ্যধারায় প্রবেশাধিকার প্রস্তাব করে।[৩][৪] শিক্ষাপ্রাঙ্গণটি মেদিনীপুর শহরের কেন্দ্রস্থল থেকে ৪ কিলোমিটার (২.৫ মাইল) পশ্চিমে কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত মধ্যে রয়েছে।[২]
মহাবিদ্যালয়টি ২০২৩ খ্রিস্টাব্দের ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে নিরিখে যেকোনো পশ্চিমবঙ্গীয় মহিলা মহাবিদ্যালয়ের তুলনায় সেরা স্থানে ছিল, এবং পূর্ব ভারতের শ্রেষ্ঠ মহিলা মহাবিদ্যালয় ও দেশের অন্যতম সেরা মহিলা মহাবিদ্যালয় হিসাবে বিবেচিত হয়।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Data Submitted by Institution for India Rankings '2023'" (পিডিএফ)। www.nirfindia.org। ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- 1 2 "Our Legacy"। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- 1 2 "Session:2023-2024 UG Admission"। ১৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- 1 2 "Intake Capacity - PG"। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "India Rankings 2023: College"। www.nirfindia.org। ২০২৩। ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "এবারও জায়গা হল না আশুতোষের, দেশের সেরা ১০০-র তালিকায় আরও এগোল মেদিনীপুরের ২ কলেজ"। bangla.hindustantimes.com। হিন্দুস্থান টাইমস-বাংলা। ৫ জুন ২০২৩। ১৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
