রাজসিক বিহার
| রাজসিক বিহার | |
|---|---|
| শিল্পী | মৃণাল হক |
| বছর | ১৯ জানুয়ারি, ২০০৮ |
| উপজীব্য | ঢাকার নবাব পরিবার |
| অবস্থান | ঢাকা |
| ২৩°৪৪′৩০″ উত্তর ৯০°২৩′৪৬″ পূর্ব / ২৩.৭৪১৫৭৯° উত্তর ৯০.৩৯৬১৫২° পূর্ব | |
| মালিক | ঢাকা সিটি কর্পোরেশন |
রাজসিক বিহার (রাজসিক নামেও পরিচিত) মৃণাল হক নির্মিত একটি ঘোড়ার গাড়ির ভাস্কর্য।[১] এটি ঢাকার পরিবাগে কাজী নজরুল ইসলাম এভিনিউ ও মিন্টু রোডের সংযোগস্থলের সড়কদ্বীপে শেরাটন হোটেলের সামনে স্থাপন করা হয়। এটির মূল পটভূমি নবাব-জমিদারদের পরিবার-পরিজন নিয়ে ঢাকা শহরের রাজসিক ভ্রমণ। ঢাকা নগরীর ৪০০ বছর পূর্তি উপলক্ষে নগর কর্তৃপক্ষের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে ২০০৮ সালের ১৯ জানুয়ারিতে ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়।[২][৩]
পটভূমি ও বর্ণনা
[সম্পাদনা]ঢাকার নবাব-জমিদাররা পরিবারের সদস্যদের নিয়ে যখন ভ্রমণে বের হতেন তখন তাদের গাড়িতে দ্রুতগতিসম্পন্ন দুটি ঘোড়া থাকত। তাদের গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পথচারী ও অন্যান্য ঘোড়াগাড়ি ও বাহন একপাশে সরে দাঁড়াত। এ পটভূমিতে ঢাকা ভ্রমণের ঐতিহ্যকে প্রাধাণ্য ধরে মৃণাল হক ভাস্কর্যটি নির্মাণ করেন। ভাস্কর্যে নবাব সলিমুল্লাহ স্ত্রী, ছেলে এবং পেয়াদাসহ এমনই এক বিহারে বেরিয়েছেন শহর দেখতে।[২][৪]
সম্পূর্ণ ভাস্কর্যটি সোনালী রঙে আবৃত। চার চাকার গাড়ির সম্মুখভাগ পরিবাগের দিকে এবং পিছনের দিকটি মিন্টু রোডের অভিমুখে। ভাস্কর্যে একজন কোচোয়ান বসে আছেন সামনে দুটি ঘোড়া নিয়ন্ত্রণ করছেন, গাড়ির ভিতরে নবার তার পরিবারের সাথে উপবিষ্ট এবং গাড়ির পেছেনে একজন দেহরক্ষী বন্দুক হাতে বসে আছেন। ভাস্কর্যের যাত্রিবাহী কেবিনের ডানপাশে একটি লন্ঠন দণ্ডায়মান আছে।[৫]
চিত্রশালা
[সম্পাদনা]- পরিবাগের দিক হতে রাজসিকের সম্মুখভাগ
- রাজসিকের সম্মুখভাগ ২
- রাজসিকের ডানপাশ, পেছনে শেরাটন হোটেল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মৃণাল হকের সৃষ্টিকর্ম"। একুশে টিভি। ২০ আগস্ট ২০২০। ৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- 1 2 "ভাস্কর্য রাজসিক বিহার"। কালের কণ্ঠ। ২৫ মার্চ ২০১৪। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- ↑ "রাজসিক বিহার"। কালের কণ্ঠ। ২ সেপ্টেম্বর ২০১২। ৮ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- ↑ কমল, এরশাদ (৬ মে ২০০৮)। "Mrinal Haque's "Protyasha" to be unveiled today"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২২।
- ↑ ইসলাম, উদিসা (২৮ ফেব্রুয়ারি ২০১৬)। "রাজধানীজুড়ে 'আজব' সব ভাস্কর্য"। বাংলা ট্রিবিউন। ২২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মৃণাল হকের ব্যক্তিগত বাতায়নে রাজসিক বিহারের স্থিরচিত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ জুলাই ২০২২ তারিখে