বিষয়বস্তুতে চলুন

মৌ হামিংবার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মৌ হামিংবার্ড
Mellisuga helenae, জন গুল্ড অঙ্কিত, ১৮৬১
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Trochiliformes
পরিবার: Trochilidae
গণ: Mellisuga
প্রজাতি: M. helenae
দ্বিপদী নাম
Mellisuga helenae
(Lembeye, 1850)

মৌ হামিংবার্ড (বৈজ্ঞানিক নাম: Mellisuga helenae) Trochilidae (ট্রকিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Mellisuga (মেলিসুগা) গণের অন্তর্গত এক প্রজাতির মৌপায়ী পাখি। পাখিটি কিউবার ঘন অরণ্যে দেখতে পাওয়া যায়। মাত্র ১ লক্ষ ৯ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরা বিস্তৃত।[] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশঙ্কাজনকহারে কমছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[] এর ওজন ১.৬-২ গ্রাম এবং দৈর্ঘ্য ৫-৬ সেমি (২.০-২.৪ ইঞ্চি)। মৌ হামিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম পাখি হিসেবে পরিচিত।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Mellisuga helenae"The IUCN Red List of Threatened Species। ২৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  2. "Bee Hummingbird Mellisuga helenae"BirdLife International। ২৪ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩
  3. Del Hoyo, J. Elliott, A. and Sargatal, J.(1999) Handbook of the Birds of the World Volume 5: Barn-owls to Hummingbirds, Lynx Edicions, Barcelona
  4. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), আইএসবিএন ৯৭৮-০-৮৪৯৩-৪২৫৮-৫.

বহিঃসংযোগ

[সম্পাদনা]