বিষয়বস্তুতে চলুন

মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়
مولانا آزاد نیشنل اردو یونیورسٹی
ধরনসরকারি
স্থাপিত১৯৯৮; ২৮ বছর আগে (1998)
আচার্যফিরোজ বখত আহমেদ[]
উপাচার্যএস. এম. রহমতুল্লাহ
শিক্ষার্থীপ্রায় ৭,০০০
ঠিকানা
উর্দু বিশ্ববিদ্যালয় রোড, এলএনটি টাওয়ার্স সংলগ্ন, টেলিকম নগর, গাচিবোলি
, ,
১৭°২৫′৩৬″ উত্তর ৭৮°২১′৩৭″ পূর্ব / ১৭.৪২৬৭৬৬৯° উত্তর ৭৮.৩৬০২৫৩৪° পূর্ব / 17.4267669; 78.3602534
শিক্ষাঙ্গননগর, ২০০ একর
অধিভুক্তিইউজিসি
এনএএসি[]
ওয়েবসাইটmanuu.edu.in
মানচিত্র

মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় হল ভারতের তেলেঙ্গানা অঙ্গরাজ্যের হায়দ্রাবাদ শহরে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং ইসলাম ও উর্দু সাহিত্যের পণ্ডিত মৌলানা আবুল কালাম আজাদের নামানুসারে। ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশ অঙ্গরাজ্যের কর্নুল শহরে অপর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত এটিই ছিল ভারতের একমাত্র উর্দু বিশ্ববিদ্যালয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৮ সালের জানুয়ারি মাসে এক সংসদীয় আইনের বলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) থেকে "এ" গ্রেড লাভ করে।[] বিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক দপ্তর হায়দ্রাবাদের গাচিবোলিতে ২০০ একর জমিতে অবস্থিত।

বিশ্ববিদ্যালয়টির লখনৌতে একটি স্যাটেলাইট ক্যাম্পাস ও শ্রীনগরে একটি ক্যাম্পাস রয়েছে। ভোপাল, দ্বারভাঙা, শ্রীনগর, আওরঙ্গবাদ, সম্ভল, আসানসোল, নুহ ও বিদরের টিচার এডুকেশন কলেজগুলোকে এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং নির্দেশনা প্রদান করে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বেঙ্গালুরু, দরভঙ্গ ও হায়দ্রাবাদে তিনটি পলিটেকনিক কলেজ ও তিনটি আইটিআই এবং দরভঙ্গ, হায়দ্রাবাদ ও নুহে তিনটি উর্দু মডেল স্কুল পরিচালিত হয়।

শিক্ষায়তনিক পাঠ্যক্রম

[সম্পাদনা]

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ৭টি শাখায় বিভক্ত।[]

  • ভাষা, ভাষাতত্ত্ব ও ভারতবিদ্যা
  • বাণিজ্য ও ব্যবসা ব্যবস্থাপনা
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা
  • কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি
  • কলা ও সামাজিক বিজ্ঞান
  • শিক্ষা ও প্রশিক্ষণ
  • বিজ্ঞান

সাতটি শাখার অধীনস্থ বিভাগসমূহ হল

ভাষা, ভাষাতত্ত্ব ও ভারতবিদ্যা শাখা
  • আরবি বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • হিন্দি বিভাগ
  • পার্সি বিভাগ
  • উর্দু বিভাগ
  • অনুবাদ শিক্ষা বিভাগ
বাণিজ্য ও ব্যবসা ব্যবস্থাপনা শাখা
  • বাণিজ্য বিভাগ
  • ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ
গণযোগাযোগ ও সাংবাদিকতা শাখা
  • সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ
কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শাখা
  • কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ
কলা ও সামাজিক বিজ্ঞান শাখা
  • ইসলাম শিক্ষা বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • লোক প্রশাসন বিভাগ
  • সমাজবিজ্ঞান বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • নারী শিক্ষা বিভাগ
শিক্ষা ও প্রশিক্ষণ শাখা
  • শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ
বিজ্ঞান শাখা
  • গণিত বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "MANUU gets new Chancellor"দ্য হিন্দু (ভারতীয় ইংরেজি ভাষায়)। হায়দ্রাবাদ। ১৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০
  2. 1 2 "MANUU gets 'A' grade from NAAC"দ্য হিন্দু (ভারতীয় ইংরেজি ভাষায়)। হায়দ্রাবাদ। ৩১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০
  3. ":: Maulana Azad National Urdu University ::"manuu.ac.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]