মোকাব্বির হোসেন
মোকাব্বির হোসেন | |
|---|---|
| বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় | |
| সিনিয়র সচিব | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ আগস্ট ২০২৪ | |
| জননিরাপত্তা বিভাগ | |
| সিনিয়র সচিব | |
| কাজের মেয়াদ ১৪ আগস্ট ২০২৪ – ১৭ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | জাহাংগীর আলম |
| উত্তরসূরী | মোহাম্মদ আবদুল মোমেন |
| চেয়ারম্যান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল | |
| কাজের মেয়াদ ১২ জুলাই ২০২২ – ১৪ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | সত্যজিত কর্মকার |
| সচিব, সুরক্ষা সেবা বিভাগ | |
| কাজের মেয়াদ ৪ এপ্রিল ২০২১ – ১০ জুলাই ২০২২ | |
| পূর্বসূরী | মো. শহিদুজ্জামান |
| উত্তরসূরী | আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী |
| চেয়ারম্যান, ভূমি আপিল বোর্ড | |
| কাজের মেয়াদ ২৫ ফেব্রুয়ারি ২০২১ – ৪ এপ্রিল ২০২১ | |
| পূর্বসূরী | উম্মুল হাছনা |
| উত্তরসূরী | মশিউর রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারি ১৯৬৭ কুলাউড়া, মৌলভীবাজার, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
মোকাব্বির হোসেন (জন্ম: ১ জানুয়ারি ১৯৬৭) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ছিলেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]
জন্ম
[সম্পাদনা]মোকাব্বির ১৯৬৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মোকাব্বির হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে কর্মরত ছিলেন। তিনি ১২ জুলাই ২০২২ হতে ১৪ আগস্ট ২০২৪ পর্যন্ত বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩][৪][৫] এরপর তাকে ২০২৪ সালের ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। তিনদিন পর ১৭ আগস্ট তাকে পুনরায় বদলি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিযুক্ত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "হঠাৎ বদলি সুরক্ষার সচিব, নতুন সচিব হলেন এক নারীসহ তিন জন"। ভোরের কাগজ। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- 1 2 "বিইপিআরসির চেয়ারম্যান হলেন মোকাব্বির হোসেন"। ঢাকাটাইমস। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "বিমানের নতুন এমডি মোকাব্বির হোসেন"। বাংলা ট্রিবিউন। ১২ সেপ্টেম্বর ২০১৯। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "ভূমি আপিল বোর্ডের নতুন চেয়ারম্যান মোকাব্বির"। নিউজবাংলা। ২৩ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ "সুরক্ষা সেবা বিভাগের সচিব হলেন মোকাব্বির হোসেন"। সমকাল। ৪ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।