মোঃ মতিয়ার রহমান
মতিয়ার রহমান | |
|---|---|
| লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৩০ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
| পূর্বসূরী | জিএম কাদের |
| উত্তরসূরী | আসাদুল হাবিব দুলু |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৭ ফেব্রুয়ারি ১৯৫৪ লালমনিরহাট |
| জাতীয়তা | বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| পেশা | রাজনীতিবিদ |
মতিয়ার রহমান একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২] তিনি তিন বার লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]মতিয়ার রহমান শিক্ষা জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে কলেজের গণ্ডি পেরিয়ে সংগঠন জেলা আওয়ামী লীগে রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে ২০১১ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর ও ২০১৭ সালের ৬ জানুয়ারি থেকে ২০২২ সালের ২৫ এপ্রিল পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।[৪] সর্বশেষ ২০২২ সালে ২৬শে সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।[৫]
২০২৩ সালের ২৭ নভেম্বর মতিয়ার রহমান এমপি পদপ্রার্থী হওয়ার জন্য লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।[৬][৭]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "লালমনিরহাট-৩ আসনে নৌকার মতিয়ার জয়ী"। Bangladesh Journal Online। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "লালমনিরহাট-৩ আসনে নৌকার মতিয়ার রহমান জয়ী"। www.manobkantha.com.bd। ২৮ অক্টোবর ২০১৯। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
- ↑ "লালমনিরহাটে মতিয়ার রহমানের প্রতিদ্বন্দ্বী নেই"। সময় টিভি। ১৫ সেপ্টেম্বর ২০২২। ২০২৪-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারী ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "লালমনিরহাটে চেয়ারম্যান হলেন অ্যাড. মতিয়ার রহমান"। সময় টিভি। ২৬ সেপ্টেম্বর ২০২২। ২০২৪-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারী ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Diganta, Probashir (২৮ নভেম্বর ২০২৩)। "এমপি হতে পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান"। প্রবাসীর দিগন্ত। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "পদত্যাগ করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান"। dhakamail.com (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।