মেরিয়েম উজেরলি
Meryem Uzerli মেরিয়েম উজেরলি | |
|---|---|
| জন্ম | মেরিয়েম সারাহ ইউজারলি আগস্ট ১২, ১৯৮৩ |
| জাতীয়তা | জার্মান, তুর্কি |
| শিক্ষা | স্কাউস্পিয়েল স্টুডিও ফ্রেসে ফ্রেইয়ি ওয়াল্ডরফ স্কুল |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০০৮-বর্তমান |
| সন্তান | 1 |
| ওয়েবসাইট | www.meryem.me |
মেরিয়েম উজেরলি বা মেরিয়েম উযেরলি (ইংরেজি: Meryem Uzerli', তুর্কি উচ্চারণ: [mæɾˈjæm uzæɾˈli]), জন্ম ১২ আগস্ট ১৯৮৩,[১] হলেন একজন তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল যিনি ২০১২-১৩ সালের তুর্কি টিভি ধারাবাহিক মুহতেশেম ইউযিউয়েল-এ হুররেম সুলতান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজরে উঠে আসেন, এবং এর মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা পান ও গোল্ডেন বাটারফ্লাই পুরস্কারসহ অগণিত পুরস্কার জয় করে নেন।[২]
উজেরলি জার্মানির ক্যাসেলে জন্ম হন ও সেখানেই বেড়ে ওঠেন। জার্মান প্রডাকশনগুলোতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালের নত্রুফ হাফেনকান্তে ও এইন ফল ফার যুয়েল নামক জার্মান ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়াও ২০১০-এর জার্মান চলচ্চিত্র জার্নি অব নো রিটার্ন এবং জেচ আবের বাইলেত-এ অভিনয়ের জন্যেও সুপরিচিত। ২০১০-এর শেষের দিকে, তিনি মেরাল ওকায় কর্তৃক মুহতেশেম ইউযিউয়েল-এর জন্য নির্বাচিত হন। নিজ অভিনয় পেশাজীবনের জনপ্রিয়তার সুবাদে, তিনি বহু বিজ্ঞাপন চলচ্চিত্র ও খ্যাতনামা ব্র্যান্ডের এম্বাসেডর হয়েছেন। ২০১২ সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ওম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। এখন পর্যন্ত তিনি মুহতেশেমে ইউযিউয়েল এর জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meryem Uzerli"। filmmakers। ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Onu ancak ölüm durdurur - hurriyet.com.tr" (তুর্কি)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৮৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ক্যাসেলের অধিবাসী
- তুর্কি চলচ্চিত্র অভিনেত্রী
- তুর্কি টেলিভিশন অভিনেত্রী
- ২১-শতকের তুর্কি অভিনেত্রী
- জার্মান চলচ্চিত্র অভিনেত্রী
- জার্মান টেলিভিশন অভিনেত্রী
- ২১-শতকের জার্মান অভিনেত্রী
- জার্মান বংশোদ্ভূত তুর্কি ব্যক্তি
- তুর্কি বংশোদ্ভূত জার্মান ব্যক্তি
- ২১শ শতাব্দীর জার্মান অভিনেত্রী
- ২১শ শতাব্দীর তুর্কি অভিনেত্রী