বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ মারহুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ মারহুন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুহাম্মদ জসিম মুহাম্মদ আলি আব্দুল্লাহ মারহুন
জন্ম (1998-04-12) ১২ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৮)
জন্ম স্থান জিদহাফস, বাহরাইন
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিফফা
জার্সি নম্বর ৮
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৯ রিফফা
২০১৯ বোহেমিয়ান্স ১৯০৫ ১ (০)
২০১৯– রিফফা
জাতীয় দল‡
২০১৫–২০১৬ বাহরাইন অনূর্ধ্ব-২০ ১০ (৫)
২০১৭– বাহরাইন অনূর্ধ্ব-২৩ ৭ (১)
২০১৮– বাহরাইন ২৮ (১২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:২৩, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৩, ২৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মুহাম্মদ জসিম মুহাম্মদ আলি আব্দুল্লাহ মারহুন (আরবি: محمد جاسم مرهون‎, ইংরেজি: Mohamed Marhoon; ১২ এপ্রিল ১৯৯৮; মুহাম্মদ মারহুন নামে সুপরিচিত) হলেন একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাহরাইনী ক্লাব রিফফা এবং বাহরাইন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৫–১৬ মৌসুমে, বাহরাইনী ফুটবল ক্লাব রিফফার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; রিফফার হয়ে চার মৌসুম অতিবাহিত করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি চেক ক্লাব বোহেমিয়ান্স ১৯০৫-এ যোগদান করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি বোহেমিয়ান্স ১৯০৫ হতে পুনরায় বাহরাইনী ক্লাব রিফফায় যোগদান করেছেন।

২০১৫ সালে, মারহুন বাহরাইন অনূর্ধ্ব-২০ দলের হয়ে বাহরাইনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত বাহরাইনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে বাহরাইনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাহরাইনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মুহাম্মদ জসিম মুহাম্মদ আলি আব্দুল্লাহ মারহুন ১৯৯৮ সালের ১২ই এপ্রিল তারিখে বাহরাইনের জিদহাফসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মারহুন বাহরাইন অনূর্ধ্ব-২০ এবং বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাহরাইনের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৮ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে, ২০ বছর, ৪ মাস ও ২৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মারহুন ফিলিপাইনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাহরাইনের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৭তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আহমদ আলি জুমার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ৮ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৩] বাহরাইনের হয়ে অভিষেকের বছরে মারহুন সর্বমোট ৫ ম্যাচে ২টি গোল করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বাহরাইন২০১৮৫২
২০১৯৭১
২০২০৩২
২০২১১৩৭
সর্বমোট২৮১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Bahrain - Philippines 1:1 (Friendlies 2018, September)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১।
  2. ↑ "Bahrain - Philippines, Sep 6, 2018 - International Friendlies - Match sheet"। Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১।
  3. ↑ Strack-Zimmermann, Benjamin (৬ সেপ্টেম্বর ২০১৮)। "Bahrain vs. Philippines (1:1)"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]