মুহাম্মদ ফাওজুল কবির খান
মুহাম্মদ ফাওজুল কবির খান | |
|---|---|
| বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | নসরুল হামিদ (প্রতিমন্ত্রী) |
| উত্তরসূরী | ইকবাল হাসান মাহমুদ টুকু (মন্ত্রী) |
| সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | ওবায়দুল কাদের (মন্ত্রী) |
| উত্তরসূরী | শেখ রবিউল আলম (মন্ত্রী) |
| রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| পূর্বসূরী | জিল্লুল হাকিম (মন্ত্রী) |
| উত্তরসূরী | শেখ রবিউল আলম (মন্ত্রী) |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| পেশা | অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সাবেক সচিব |
মুহাম্মদ ফাওজুল কবির খান একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও সাবেক সচিব। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশিয়া উন্নয়ন ব্যাংকের একজন পরামর্শক হিসেবেও কাজ করেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মুহাম্মদ ফাওজুল কবির খানের বাড়ি সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নে। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর।[২]
কর্মজীবন
[সম্পাদনা]মুহাম্মদ ফাওজুল কবির খান ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে উর্ত্তীর্ণ হন। ১৯৮৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৮ সালে তিনি ইডকল প্রতিষ্ঠা করেন ও ২০০৭ সাল পর্যন্ত তিনি সেখানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।[৩]
২০০৯ সালে তিনি অবসর নেন। অবসরের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও অর্থসংস্থান বিভাগে অধ্যাপনা করেন।[২] বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত।
তিনি ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন[১] এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- 1 2 "নতুন উপদেষ্টা ড. ফাওজুল কবির খানের পরিচয়"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ "প্রাক্তন সচিবগণের তালিকা"। powerdivision.gov.bd। বিদ্যুৎ বিভাগ। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ "৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন"। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে মুহাম্মদ ফাওজুল কবির খান সম্পর্কিত মিডিয়া দেখুন।
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী অর্থনীতিবিদ
- বাংলাদেশের সচিব
- ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক
- সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
- বাংলাদেশী শিক্ষাবিদ
- বাংলাদেশী সরকারি চাকরিজীবী