মুমতাজ সরকার
মুমতাজ সরকার | |
|---|---|
মুমতাজ এর মডেল ছবি | |
| জন্ম | মুমতাজ সরকার ১৫ সেপ্টেম্বর ১৯৮৬ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৯-বর্তমান |
| পিতা-মাতা |
|
মুমতাজ সরকার[১][২] হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে কাজ করেন।[৩] তিনি জাদুকর পি সি সরকার জুনিয়র এবং জয়শ্রী সরকারের কন্যা । তার প্রথম প্রধান ভূমিকা ছিল ২০১০ সালের চলচ্চিত্র ০৩৩- এ।[৪] বাংলা চলচ্চিত্র শিল্পের পাশাপাশি, তিনি হিন্দি এবং তামিল চলচ্চিত্রেও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ।
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]মুমতাজ কলকাতার মডার্ণ গার্লস হাই স্কুল থেকে পড়াশুনা করেছিলেন।[৫] এরপর তিনি সাউথ কলকাতার আইন কলেজের অধীনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৬] খেলাধুলা করা হল তার শখ। একজন প্রতিযোগী হিসেবে তিনি বেঙ্গল বক্সিং ফেডারেশনের অধীনে দক্ষিণ কলকাতার ক্লাব থেকে বক্সিং প্রশিক্ষণ লাভ করেন॥[৭] এছাড়াও তিনি জুডোর প্রশিক্ষণও নিচ্ছেন।[৮] পাশাপাশি তিনি একজন শাস্ত্রীয় নৃত্য শিল্পী। তিনি ওয়াইএমসি থেকে শট ফুটে (বল নিক্ষেপ) স্বর্ণপদক লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]তার অভিনীত প্রথম চলচ্চিত্র ০৩৩ যেটি পরিচালনা করেন বিরশা দাশগুপ্ত।[৯] তিনি টলিউডের বড় পর্দায় চলচ্চিত্র নো প্রবলেম (২০০৭) ছবিতে চুক্তিবদ্ধ হন। ছবিটি পরিচালনা করেছেন সৌমিক সেন।[৪][১০][১১][১২]
তিনি মুসলমানীর গল্প নামে বাংলা ছায়াছবির একটি মুসলিম নারী ভূমিকায় রয়েছেন। এরপর তিনি একটি সুন্দরী হিন্দু মেয়ে কমলার ভূমিকা অভিনয় করেছেন যে গল্পে কুখ্যাত ডাকাত মধুমালার অপহরণ করেছিল চলচ্চিত্রটি এমনভাবে সাজান হয়েছে। ছবিটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে এই গল্পটি নির্মাণ করেছিলেন। ১৯৪১ সালের ২৪/২৫ জুন গল্পটির একটি খসড়া লিখেছিলেন (সম্ভবনঃ তিনি মারা যাওয়ার যাওয়ার এক এবং অর্ধ মাস আগে)। ছবিটির উক্ত খসড়ার উপর ভিত্তি করা নির্মাণ করা হয় যাতে বিপ্লব চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করেছেন।[১৩][১৪]
২০১১ সালে বিখ্যাত দুঃসাহসিক এডভেঞ্চার কাকাবাবু সিরিজ যেটি সুনীল গঙ্গোপাধ্যায় এর রচনার উপর ভিত্তি করে নির্মাণ করা টেলিফিল্ম "কলকাতার জঙ্গলে এবং রাজবাড়ীর রহস্য" তে অভিনয় করেন। ভবিষ্যতের সংস্করণগুলিতে সংশ্লিষ্ট সিরিজ অনুসরণ করা হয়েছে।[১৫] এই টেলিফিল্ম গুলি প্রযোজনায় করেছেন "মহুয়া ফিল্মস"।
২০১২ সাল শুরু করেছিলেন তার কর্মজীবনের সবচেয়ে বড় সাফল্য "ভূতের ভবিষ্যৎ" নামক চলচ্চিত্রের মাধ্যমে। একটি ডাই হার্ড রোমান্টিক যুবতীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে চিত্রাঙ্কনে তার মুকুটে আরও পালক যোগ করেন। তার সহ-তারকা অভিনেতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়; পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় ও মীর.[১৬]
তার পরবর্তী চলচ্চিত্র "কাঞ্চেনজুনগা এক্সপ্রেস" রোমাঞ্চকর ধাচের গল্পটি নিয়ে করা হয়েছে। গল্পটি গড়ে উঠেছে "নন্দিনী" চরিত্রটিকে ঘিরে যিনি এনজিতে কাজ করেন এবং ৩ বার বিয়ে করেছেন। সবশেষে বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে তিনি মৃত্যুবরণ করেন। ছবিটি পরিচালনা করেছেন অর্ণব ঘোষ এবং ২০১২ সালের জুন মাসের মধ্য সময়ে মুক্তি করা হবে নির্ধারিত হয়।[১৭]
অভিনীত চলচ্চিত্র
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০০৯ | এক বার বলো উত্তম কুমার | ববি | বাংলা | ||
| ২০১০ | ০৩৩ | রিয়া | বাংলা | ||
| মুসলমানির গল্প | কমলা/মেহেরজান | বাংলা | |||
| ২০১১ | কলকাতার জঙ্গল | ডেবোলিনা | বাংলা | ||
| রাজবাড়ির রহস্য | বাংলা | ||||
| শিন্দুখ রহস্য | বাংলা | ||||
| ২০১২ | ভূতের ভবিষ্যৎ | কোয়েল ধর | বাংলা | ||
| কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস | নন্দিনী | বাংলা | |||
| কয়েকটি মেয়ার গল্প | শাওনি | বাংলা | |||
| শুধু তোমাকে চাই | বাংলা | মুমতাজ নামে পরিচিত | |||
| কলকাতা ২০১২ | বাংলা | অপ্রকাশিত | |||
| ২০১৩ | আত্মাগোপান | অনু | বাংলা | ||
| মেঘে ঢাকা তারা | সুপ্রিয়া দেবী | বাংলা | |||
| অর্ধ-গুরুত্বপূর্ণ | তানিয়া | বাংলা | |||
| নায়িকা সংবাদ | অনুরাধা | বাংলা | |||
| নাটকটি | ইশিকা | বাংলা | |||
| আশ্চার্য প্রদীপ | মালা মাল | বাংলা | |||
| ২০১৫ | নোংরা চলচ্চিত্র নয় | বাংলা | |||
| চিত্রহর @ সিনেমা নয় গানেমা | বাংলা | ||||
| ২০১৬ | ইরুধি সুত্ত্রু | লক্ষ্মী "লাক্স" | তামিল | ||
| ডার্ক চকোলেট | পায়েল মুখার্জি | বাংলা | |||
| নায়িকার মাতো | রানী | বাংলা | |||
| টিনানকো | বাংলা | ||||
| সালা খাদুস | লক্ষ্মী "লাক্স" | হিন্দি | |||
| ২০১৭ | গুরু | লক্ষ্মী "লাক্স" | তেলুগু | ||
| শূন্যে জীবন | কুহু | বাংলা | |||
| রাকটোকোরোবি | নন্দিনী | ||||
| ২০১৮ | জোল জংগোল | ||||
| ২০১৯ | মায়া: দ্য লস্ট মাদার | মানাবি | বাংলা | বাংলাদেশী চলচ্চিত্র | |
| ২০২১ | সি/ও কাধাল | সালিমা | তামিল | ||
| ২০২২ | শাবাশ মিথু | ঝুলন গোস্বামী | হিন্দি | ||
| ২০২৩ | সমরেশ বসু-আর প্রজাপতি | শিখা | বাংলা | মুমতাজ নামে পরিচিত | |
| ২০২৪ | লাল ফাইলগুলি | প্রীতি রাও আইপিএস | বাংলা | ||
| পুতুল | ভেলি | বাংলা | |||
| ২০২৫ | ছুরিয়ানের যুদ্ধ | জিনসা | হিন্দি | ||
| ২০২৬ | পয়লা বৈশাখ | বাংলা |
ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | নোট | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৯ | চরিত্রহীন ২ | নিরুপমা | বাংলা | হইচই | |
| ২০২০ | চরিত্রহীন ৩ | নিরুপমা | বাংলা | হইচই | |
| শব্দ জবডো | সুলগ্ন | বাংলা | হইচই | ||
| ২০২২ | তাসভীর | অ্যানি | বাংলা | প্রাইম |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Mumtaz Sorcar just celebrated her birthday on Wednesday"। The Times of India। ১৬ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "'I am a workaholic and I love what I do. That is the gift I give myself,' says birthday girl Mumtaz Sorcar"। t2ONLINE। ১৫ সেপ্টেম্বর ২০২৩। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বক্সিং থেকে অভিনয়ে"। Nilkantho.in। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১২।
- 1 2 "The rising stars"। Calcutta, India: www.telegraphindia.com। ২১ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Good Times on the cards - The Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২।
- ↑ Roychoudhury, Amrita (৯ জুলাই ২০০৮)। "'I would certainly open my law firm some day'-Bollywood-Entertainment-The Times of India"। indiatimes.com। ২৩ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০০৯।
- ↑ "A Sorcar Trades Wand for Gloves"। The Indian Express। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২।
- ↑ Ganguly, Ruman (১২ আগস্ট ২০০৯)। "'Mumtaz gets Candid'"। The Times Of India। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "033 (2010) Bengali Movie Review"। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২।
- ↑ "Laugh out loud"। Calcutta, India: www.telegraphindia.com। ১ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "Steamy debut"। Calcutta, India: www.telegraphindia.com। ৪ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "::: I Love Kolkata :::The rising stars"। www.ilovekolkata.in। ২৩ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০০৯।
- ↑ "'Musalmanir Galpo (2010, Bengali: Mumtaz Sorcar, Biplab Chatterjee)'"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
- ↑ "'Washington Bangla Radio'"। ১২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
- ↑ Feluda, After; Bakshi, Bomkesh (১২ আগস্ট ২০১০)। "'sleuth cum adventurer'"। Calcutta, India: The Daily Telegraph। সংগ্রহের তারিখ ১ জুন ২০১২।
- ↑ Ghosts meet for Datta’s Bhooter Bhabishyat, The Daily Telegraph
- ↑ Nag, Kushali (১৯ মে ২০১২)। "'Jaya and Mumtaz team up for Kanchenjunga express'"। Calcutta, India: The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে মুমতাজ সরকার (ইংরেজি)
| বাসন্তী দেবী | পি সি সরকার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| মানিক সরকার | শিখা দেবী | পি সি সরকার জুনিয়র | জয়শ্রী দেবী | পিসি সরকার ইয়ং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| পিয়া সরকার | পায়েল সরকার | মনিকা সরকার | মৌবাণী সরকার | মমতাজ সরকার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- বাঙালি অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- বাংলা চলচ্চিত্র অভিনেত্রী
- কলকাতার অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- কলকাতার নারী মডেল
- বাঙালি নারী মডেল
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২১শ শতাব্দীর বাঙালি
- ভারতীয় ওয়েব ধারাবাহিক অভিনেত্রী