বিষয়বস্তুতে চলুন

মিজানুর রহমান মিনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিজানুর রহমান মিনু
ভূমিমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীতারেক রহমান
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র
কাজের মেয়াদ
১১ মার্চ ১৯৯৪  ২৮ মে ২০০২
কাজের মেয়াদ
২১ মে ১৯৯১  ৩০ ডিসেম্বর ১৯৯৩
রাজশাহী-২ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১  ২৭ অক্টোবর ২০০৬
পূর্বসূরীকবির হোসেন
উত্তরসূরীফজলে হোসেন বাদশা
রাজশাহী-২ আসন আসনের
ত্রয়োদশ জাতীয় সংসদ সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬
সংখ্যাগরিষ্ঠ২৮,১৭৬ (১,২৮,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত)
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
দাম্পত্য সঙ্গীসালমা শাহাদাৎ
পেশারাজনীতি

মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। বর্তমানে তিনি ভূমিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।[] মিনু অষ্টম জাতীয় সংসদে রাজশাহী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপূর্বে তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এবং ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

মিজানুর রহমান মিনু রাজশাহীতে জন্মগ্রহণ করেন এবং এখানেই বেড়ে ওঠেন।[] ছোটোবেলা থেকেই তিনি রাজনীতিতে আগ্রহী ছিলেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মিনু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, যুগ্মমহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[][][] বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের পর তিনি ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন।[]

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (১৯৯১–২০০২)

[সম্পাদনা]

১৯৯১ সালের ২১ মে প্রথমবারের মতো নাগরিকদের সরাসরি ভোটে তিনি রাজশাহীর মেয়র নির্বাচিত হন।[] সে সময় তার বয়স ছিল মাত্র ৩২ বছর, যা রাজশাহী সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে তাকে রেকর্ডধারী করে তোলে।[] তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন।

পরে ১৯৯৪ সালের ১১ মার্চ থেকে ২০০২ সালের ২৮ মে পর্যন্ত আরও দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।[১০] মোট ১৭ বছর তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন, যা রাজশাহীর ইতিহাসে সর্বদীর্ঘ মেয়াদ।[১১]

মেয়র থাকাকালীন তিনি রাজশাহী শহরের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[১২] ১৯৯১ সালের পর রাজশাহী শিক্ষানগরী হিসেবে যে পরিচিতি পায়, তার পেছনে মেয়র মিনুর অবদান ছিল উল্লেখযোগ্য।[১৩]

অষ্টম জাতীয় সংসদ সদস্য (২০০১–২০০৬)

[সম্পাদনা]

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে রাজশাহী-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন।[১৪] সে নির্বাচনে তিনি ১,৭৬,৪০৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভূমিমন্ত্রী (২০২৬–বর্তমান)

[সম্পাদনা]

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান মিনু পুনরায় রাজশাহী-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।[১৫] নির্বাচনী প্রচারণায় তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং রাজশাহীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।[১৬]

১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে রাজশাহী-২ (সিটি কর্পোরেশন) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।[১৭] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৩৭০ ভোট। মিনুর সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল ২৮ হাজার ১৭৬টি।[১৮]

নির্বাচনে বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।[১৯][২০] ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজশাহী-২ (সদর) আসন থেকে পূর্ণ মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। দীর্ঘ ৪৬ বছর পর আবার রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন মিজানুর রহমান মিনু।[২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ভূমিমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  2. "Education, employment initiatives will be priority: Minu"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  3. "Mizanur Rahman Minu Appointed Land Minister"Daily Industry। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  4. "শান্তির নগরী রাজশাহী আজ খুনের নগরী মিজানুর রহমান মিনু"। দৈনিক নয়া দিগন্ত {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  5. "বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুর বাড়িতে পুলিশ"। দৈনিক আমার দেশ {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  6. "বিএনপি নেতা মিজানুর রহমান মিনু হাসপাতালে"। দৈনিক প্রথম আলো {{ওয়েব উদ্ধৃতি}}: |url= অনুপস্থিত বা খালি (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
  7. "Mizanur Rahman Minu Appointed Land Minister"Daily Industry। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  8. "BNP candidate Minu hopes to ensure civic services for city"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  9. "এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  10. "পূর্বতন মেয়র ও প্রশাসক"রাজশাহী সিটি কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  11. "এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু"আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  12. "BNP candidate Minu hopes to ensure civic services for city"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  13. "মেয়র থেকে সংসদ সদস্য, এবার মন্ত্রিত্ব পেলেন মিজানুর রহমান মিনু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  14. "Mizanur Rahman Minu"Wikipedia। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  15. "রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  16. "শিক্ষা ও কর্মসংস্থানের উদ্যোগ অগ্রাধিকার পাবে : মিজানুর রহমান মিনু"বাংলাদেশ সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  17. "রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী বিএনপির মিনু"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  18. "রাজশাহী-২ আসনে ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী বিএনপির মিনু"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  19. "মন্ত্রী হচ্ছেন রাজশাহীর মিজানুর রহমান মিনু"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  20. "ভূমিমন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  21. "মেয়র থেকে সংসদ সদস্য, এবার মন্ত্রিত্ব পেলেন মিজানুর রহমান মিনু"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]