মাসুম হাবিব
অধ্যাপক ডা. মাসুম হাবিব | |
|---|---|
অধ্যাপক ডা. মাসুম হাবিব | |
| প্রথম উপাচার্য | |
| রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় | |
| কাজের মেয়াদ ৩০ এপ্রিল ২০১৭ – ২৯ এপ্রিল ২০২১ | |
| পূর্বসূরী | অফিস সৃষ্ট |
| উত্তরসূরী | এ জেড এম মোস্তাক হোসেন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | রাজশাহী, বাংলাদেশ |
| মৃত্যু | ৩০ জুলাই ২০২১ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ |
| পেশা | চিকিৎসক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
মাসুম হাবিব (মৃত্যু: ৩০ জুলাই ২০২১) একজন বাংলাদেশী চিকিৎসক ও অধ্যাপক। তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
জন্ম
[সম্পাদনা]তার জন্ম রাজশাহীতে। তার বাবা এ কিউ এম ফজলুল হকও একজন চিকিৎসক ছিলেন।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]হাবিব রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৭২ সালে এসএসসি এবং রাজশাহী সরকারি কলেজ থেকে ১৯৭৪ সালে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]মাসুম হাবিব সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২১ সালের ২৯ এপ্রিল পর্যন্ত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
মৃত্যু
[সম্পাদনা]তিনি ২০২১ সালের ৩০ জুলাই ৬৫ বছর বয়সে ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[২] জনাব হাবিব ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং ক্যান্সার এর চিকিৎসা নিচ্ছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "রামেবির সাবেক ভিসি ডা. মাসুম হাবিব মারা গেছেন"। ভোরের কাগজ। ৩১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- 1 2 "রামেবির উপাচার্য ডা. মাসুম হাবিব আর নেই"। মেডি ভয়েস। ৩০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২।
- ↑ "রামেবির সাবেক ভিসি ডা. মাসুম হাবিবের মৃত্যু"। রাইজিংবিডি.কম। ২৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ "রামেবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য মাসুম হাবিব আর নেই"। banglatribune.com। ৩০ জুলাই ২০২১। ২৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২।