মালালাই-এ-ম্যায়ওয়ান্দ
অবয়ব
মালালাই-এ-ম্যায়ওয়ান্দ | |
|---|---|
| জন্ম | ১৮৬১ |
| মৃত্যু | জুলাই ১৮৮০ (বয়স ১৮–১৯) |
| পরিচিতির কারণ | ম্যায়ওয়ান্দের যুদ্ধ |
মালালাই-এ-ম্যায়ওয়ান্দ (পশতু: د ميوند نورزئی ملالۍ), যিনি মালালা (পশতু: ملاله نورزئی), বা মালালাই আন্না (পশতু: ملالۍ نورزئی انا, আফগানিস্তানের একজন জাতীয় বীরাঙ্গনা ছিলেন যিনি ১৮৮০ খ্রিষ্টাব্দের ২৭শে জুলাই ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ চলাকালীন ম্যায়ওয়ান্দের যুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যুদ্ধযাত্রা করেন[১] এবং মুহাম্মদ আইয়ুব খানের সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করে আফগানদের বিজয়ের কারণ হন।[২] তাকে আফগানদের জোন অব আর্ক[৩] ও মলি পিচার[৪] হিসেবেও গণ্য করা হয়। পাকিস্তানের নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই এবং আফগান আন্দোলনকর্মী ও রাজনীতিবিদ মালালাই জোয়ার নাম তার নামে নামকরণ করা হয়।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Johnson, Chris; Jolyon Leslie (২০০৪)। Afghanistan: the mirage of peace। Zed Books। পৃ. ১৭১। আইএসবিএন ১-৮৪২৭৭-৩৭৭-১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১০।
- ↑ Abdullah Qazi। "Afghan Women's History"। Afghanistan Online। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১০।
- ↑ "Ehrungen"। Katachel.de। ১২ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১১।
- ↑ Garen Ewing। "Maiwand Day: Wargaming the Afghan War"। garenewing.co.uk। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৩।
- ↑ Malala Yousafzai; Christina Lamb (৮ অক্টোবর ২০১৩)। I am Malala: The Story of the Girl Who Stood Up for Education and was Shot by the Taliban। Orion। আইএসবিএন ৯৭৮-০-২৯৭-৮৭০৯৩-৭।