বিষয়বস্তুতে চলুন

মহাদেব মন্দির, ইতগী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহাদেব মন্দির, ইতগী
মহাদেব মন্দির, ইতগী

মহাদেব মন্দির ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলার ইয়েলবর্গা তালুকের ইতগী শহরে অবস্থিত। এটি কুকনুর থেকে প্রায়  কিমি (৪ মা) এবং লক্কুণ্ডী থেকে প্রায় ২০ কিমি (১২ মা) দূরে অবস্থিত। ১১১২ খ্রিস্টাব্দে পশ্চিম চালুক্য সম্রাট ষষ্ঠ বিক্রমাদিত্যের সেনাধ্যক্ষ (“দণ্ডনায়ক”) মহাদেব এই মন্দিরটি নির্মাণ করেন। সেই বছরেরই একটি অভিলেখে মন্দিরটিকে “মন্দিরসমূহের সম্রাট” (“দেবালয় চক্রবর্তী”) বলে উল্লেখ করা হয়।[][][] শিল্প ইতিহাসবিদ হেনরি কসেনস মন্দিরটিকে “হালেবিডুর পরে কন্নড় দেশের শ্রেষ্ঠ” স্মারক আখ্যা দেন।[][] মন্দিরটি দ্রাবিড় (দক্ষিণ ভারতীয়) স্থাপত্য শৈলীর “কন্নড় দ্রাবিড়” ধারায় নির্মিত।[] ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সরকারিভাবে মন্দিরটির রক্ষণাবেক্ষণ করে একটি জাতীয় স্মারক হিসেবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Cousens (1926), p. 101
  2. 1 2 Kamath (2001), pp. 117–118
  3. 1 2 Rao, Kishan। "Emperor of Temples crying for attention"The Hindu, June 10, 2002। The Hindu। ২৮ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০০৬
  4. Quote:"A title it fully deserves, for it is probably the finest temple in Kanarese districts, after Halebidu" (Cousens 1926, p101)
  5. Hardy (1995), pp. 6–7

উল্লেখপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Historical Places in Karnataka টেমপ্লেট:Historical places of Chalukyas টেমপ্লেট:Hindu temples in Karnataka টেমপ্লেট:Koppal