মল্লিক গসের দরগাহ
| মল্লিক গসের দরগাহ Mallik Gosh's Dargah | |
|---|---|
মল্লিক গসের দরগাহ, নদীয়া | |
| ডাকনাম: বুড়ো পীরের দরগা | |
| Country | ভারত |
| State | পশ্চিমবঙ্গ, নদিয়া জেলা |
| গ্রাম | মাটিয়ারী |
মল্লিক গসের দরগাহ হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত কৃষ্ণগঞ্জ থানার অধীন মাটিয়ারীতে অবস্থিত মুসলিম সম্প্রদায়ের একটি প্রাচীন দরগাহ।
নামকরণ
[সম্পাদনা]এই দরগাহের পীর 'বুড়োসাহেব'-এর পুরো নাম ছিল হজরত শাহ মূলক গোজ; যা জনসাধারণের মুখে রূপান্তরিত হয়ে 'মল্লিক গস' নাম ধারণ করেছে। [১] নদীয়া কাহিনীর প্রণেতা কুমুদনাথ মল্লিকের মতে, 'মল্লিক গস' একটি উপাধি বিশেষ যার উৎপত্তি 'মলি অল গস' শব্দ থেকে। এই দরগাহটি নদিয়া জেলার প্রাচীনতম দরগাহের একটি।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]কিংবদন্তি অনুযায়ী, সপ্তদশ শতকের গোড়ায় নদীয়া রাজপরিবারের আদিপুরুষ রাজা ভবানন্দ মজুমদারের রাজত্বকালে উপর্যুক্ত হজরত শাহ নামে একজন সিদ্ধপীর, তার ভাই করিম ও অন্যান্য শিষ্যসহ এখানে আসেন। মৃত্যুর পর তাদের এই দরগাতে কবর দেওয়া হয়। প্রাচীন দরগাহটি সম্পূর্ণ পাথরের তৈরি ছিল বলে শোনা যায়।
বার্ষিক উৎসব
[সম্পাদনা]পীরের মৃত্যুদিন উপলক্ষে প্রতি বছর অম্বুবাচীর সময় এখানে বড় উৎসব ও মেলা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 ঘোষ, বিনয়, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", তৃতীয় খন্ড, প্রথম সংস্করণ, প্রকাশ ভবন, পৃষ্ঠা: ৯৪-৯৫
- ↑ কুমুদনাথ মল্লিক, বিলু কবীর সম্পাদিত (২০১১)। নদীয়া কাহিনী। ঢাকা: বইপত্র। পৃ. ৪০০, ৪২১। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮১১৬-০০-৫।
{{বই উদ্ধৃতি}}:|প্রথমাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ প্রথম খন্ড, কমল চৌধুরী (২০১২)। নদীয়ার ইতিহাস। কলকাতা: দেজ পাবলিশিং। পৃ. ৪৫৫।