মঙ্গলযান
| মার্স অরবিটার মিশন | |
|---|---|
মঙ্গলযানের মঙ্গল গ্রহ প্রদক্ষিণের চিত্র কাল্পনিক ছবি | |
| অভিযানের ধরন | মঙ্গল গ্রহের কৃত্রিম উপগ্রহ |
| পরিচালক | ইসরো |
| ওয়েবসাইট | http://www.isro.org/mars/home.aspx |
| অভিযানের সময়কাল | ৩০০ দিন |
| মহাকাশযানের বৈশিষ্ট্য | |
| বাস | আই-১ কে[১] |
| প্রস্তুতকারক | ইসাক |
| উৎক্ষেপণ ভর | ১,৩৫০ কিগ্রাম (২,৯৮০ পা)[২] |
| শুষ্ক ভর | ৫০০ কিগ্রাম (১,১০০ পা) |
| পেলোড ভর | ১৫ কিগ্রাম (৩৩ পা)[৩] |
| আয়তন | ১.৫ ঘন মিটার |
| ক্ষমতা | ৮৪০ ওয়াট[১] সৌর প্যানেল থেকে |
| অভিযানের শুরু | |
| উৎক্ষেপণ তারিখ | তারিখ চেনা যায়নি। বছরে অবশ্যই ৪টি সংখ্যা থাকতে হবে (<১০০০ বছরের জন্য শুরুতে শূন্য ব্যবহার করুন)। ইউটিসি[৪] |
| উৎক্ষেপণ রকেট | পিএসএলভি-এক্সএল সি২৫[২] |
| উৎক্ষেপণ স্থান | সতীশ ধবন এফএলপি |
| ঠিকাদার | ইসরো |
| কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |
| তথ্য ব্যবস্থা | এরোসেন্ট্রিক |
| পেরিareon | ৩৭৭ কিমি (২৩৪ মা) |
| অ্যাপোareon | ৮০,০০০ কিমি (৫০,০০০ মা) |
| নতি | ১৭.৮৬৪ ডিগ্রি [৫] |
| কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | পরিকল্পিত |
| মঙ্গল গ্রহ অরবিটার | |
| কক্ষপথীয় সন্নিবেশ | ২১শে সেপ্টেম্বর, ২০১৪[৬] (পরিকল্পিত) |
মঙ্গলযান (সংস্কৃত: मङ्गलयानम् ইংরেজি: Mars Orbiter Mission) হল মঙ্গল গ্রহের একটি অরবিটার। এটি ২০১৩ সালের ৫ই নভেম্বর পৃথিবীর কক্ষপথ থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)[৭][৮][৯] এই অভিযানটি হল একটি "টেকনোলজি ডেমনস্ট্রেটর" প্রকল্প। আন্তঃগ্রহ অভিযানের জন্য প্রয়োজনীয় নকশা, পরিকল্পনা, ব্যবস্থাপনা ও অপারেশন-সংক্রান্ত প্রযুক্তির উন্নয়নের উদ্দেশ্যে এই অভিযানটি চালানো হচ্ছে।[১০]
মঙ্গলযান প্রোবটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র ফার্স্ট লঞ্জ প্যাড থেকে একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি) রকেট সি২৫-এর মাধ্যমে ২০১৩ সালের ৫ই নভেম্বর ভারতীয় সময় রাত ২:৩৮ নাগাদ উৎক্ষেপণ করা হয়েছে।[১১] লঞ্চ উইন্ডোটি প্রায় ২০ দিন দীর্ঘ। এটি শুরু হয়েছে ২৮ অক্টোবর।[৪] মঙ্গলযান ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান। এটি সফল হয়েছে এবং ইসরো বিশ্বের চতুর্থ মহাকাশ সংস্থা হিসেবে মঙ্গলগ্রহে পৌছেছে।[১২]
ইতিহাস
[সম্পাদনা]অভিযানের লক্ষ্য
[সম্পাদনা]বৈজ্ঞানিক যন্ত্রপাতি
[সম্পাদনা]বর্তমান অবস্থা
[সম্পাদনা]২৪শে সেপ্টেম্বর ২০১৪ তারিখে মঙ্গলযান সফলতার সহিত মঙ্গলগ্রহর মহাকর্য বলের ভেতর প্রবেশ করে এবং ইহার কার্যক্রম শুরু করে।[১৩][১৪][১৫][১৬] পূর্ববর্তী পরিকল্পনা ছিল যে মঙ্গলযান খুবি উচ্চমাত্রার একটি মঙ্গলগ্রহ কেন্দ্রিক উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমন করবে, ৩.২ দিনে মঙ্গলগ্রহর চারিদিকে একবার এটির পরিভ্রমন সমাপ্ত হবে, গ্রহপৃষ্ঠ থেকে এই উপবৃত্তাকার কক্ষপথের সবচেয়ে দুরের বিন্দুর দূরত্ব ৮০,০০০ কিমি (৫০,০০০মাইল) এবং সবচেয়ে কাছের বিন্দুর দূরত্ব হবে ৪২৩ কিমি (২৬৩ মাইল)। [১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Mars Orbiter Spacecraft"। ISRO। নভেম্বর ২০১৩। ৯ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৩।
- 1 2 "12 must-know facts about India's mission to Mars"। Economic Times। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ "Mars Orbiter MIssion - Payloads" (পিডিএফ)। Indian Space Research Organisation (ISRO)। ISRO। অক্টোবর ২০১৩। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৩।
- 1 2 "India to launch Mars Orbiter Mission on November 5"। NDTV। ২২ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৩।
- ↑ "Mars Orbiter Mission (MOM) - Manglayaan (15 October 2013)"। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৩।
- ↑ "NASA findings won't affect Mars mission, say ISRO officials"। Express News Service। ৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩।
- ↑ Walton, Zach (১৫ আগস্ট ২০১২)। "India Announces Mars Mission One Week After Curiosity Landing"। Web Pro News। ১৪ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Staff (১৫ আগস্ট ২০১২)। "Manmohan Singh formally announces India's Mars mission"। The Hindu। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১২।
{{সংবাদ উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার|লেখকগণ=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Bal, Hartosh Singh (৩০ আগস্ট ২০১২)। "BRICS in Space"। New York Times। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১২।
- ↑ Staff (সেপ্টেম্বর ২০১২)। "Mangalyaan -Mission Objectives"। Indian Space Science Data Centre। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৩।
- ↑ "India's Mars Mission Mangalyaan to be launched on November 5"। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৩।
- ↑ "India Launches Mars Orbiter Mission"। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ISRO। "Mars Orbiter Mision"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ BDnews24। "মঙ্গলের কক্ষপথে ভারতের 'মঙ্গলযান'"। ২৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ zeenews.india। "মঙ্গলে পা দিল ভারত। মঙ্গলের কক্ষপথে প্রবেশ মঙ্গলযানের, ইতিহাস ইসরোর"। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Timesofindia (২৪/৯/২০১৪)। "Mars Orbiter Mission: Timeline"। সংগ্রহের তারিখ 2২৬ সেপ্টেম্বর ২০১৪।
{{সংবাদ উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এবং|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ Pre-MOI Press Briefing by ISRO। "Mars Orbit Insertion" (পিডিএফ)। ১৫ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Website for the launch of the Mars Orbiter Mission ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ নভেম্বর ২০১৩ তারিখে
- Mission brochure of Mars Orbiter Mission ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ নভেম্বর ২০১৩ তারিখে
- PSLV C25 rocket launch live video telecast ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৩ তারিখে

