বিষয়বস্তুতে চলুন

ব্রায়ান অলড্রিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রায়ান লেসলি অলড্রিজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ব্রায়ান লেসলি অলড্রিজ
জন্ম (1940-06-30) ৩০ জুন ১৯৪০ (বয়স ৮৫)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার২৬ (১৯৮৬–১৯৯৫)
ওডিআই আম্পায়ার৪৫ (১৯৮৬–১৯৯৫)
উৎস: Cricinfo, ১৭ অক্টোবর ২০১৪

ব্রায়ান লেসলি অলড্রিজ, কিউএসএম (জন্ম: ৩০ জুন, ১৯৪০) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের অবসরপ্রাপ্ত পেশাদার ক্রিকেট খেলোয়াড় ও পেশাদার ক্রিকেট আম্পায়ার। এছাড়াও তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালনায় জাতীয় আম্পায়ারিং ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সময়কালে অলড্রিজ ২৬টি টেস্ট খেলা ও ৪৫টি একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেছেন।[] তন্মধ্যে সেরা ঘটনা ছিল, ইংল্যান্ডপাকিস্তানের মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলাটি ওয়েস্ট ইন্ডিয়ান আম্পায়ার স্টিভ বাকনরের সাথে পরিচালনা করা।[]

ক্রিকেট প্রশাসনে তার অনবদ্য ভূমিকার কথা স্বীকার করে তাকে ২০১২ সালে নববর্ষের সম্মাননা হিসেবে কুইন্স সার্ভিস মেডেল প্রদান করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Brian Aldridge"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪
  2. "Umpire backs Shoaib action"BBC News। ২১ ফেব্রুয়ারি ২০০১। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০০৮
  3. "New Year Honours List 2012"Department of the Prime Minister and Cabinet। ৩১ ডিসেম্বর ২০১১। ২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১১

বহিঃসংযোগ

[সম্পাদনা]