বিষয়বস্তুতে চলুন

ব্রাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সানফ্রান্সিসকোতে লবণ উর্ধ্বপাতন পুকুরে হাইড্রোমিটার ব্যবহার করে ব্রাইনের ঘনত্ব পরিমাপ করছেন

ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় ( NaCl ) দ্রবণ (লবণাক্ত পানি)। এই লবণাক্ত পানির ঘনত্ব ৩.৫% থেকে কার্যভেদে ২৬% এরও বেশি হতে পারে। লবণ পরিশোধনাগার, কস্টিক উৎপাদন কারখানায় ব্রাইন ব্যবহৃত হয়। বাংলাদেশের সামুদা কেমিক্যাল কমপ্লেক্স কস্টিক ( সোডিয়াম হাইড্রোক্সাইড ) উৎপাদনের জন্য ৩০% ব্রাইন (৩০০ গ্রাম/লিটার) ব্যবহার করে। ফারেনহাইট স্কেলে 0 ডিগ্রি ফারেনহাইটকে জিরো পয়েন্ট নির্ধারণ করা হয়, ব্রাইনকে বরফিকরণ করে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট এই শীতলতম তাপমাত্রা প্রস্তুত করেন।[]

টেমপ্লেট:পানির লবণাক্ততা

বৈশিষ্ট্য

[সম্পাদনা]
পানি-NaCl দশা চিত্র
পানি-NaCl মিশ্রণের বৈশিষ্টয় []
NaCl, wt%Freezing point (°C)ঘনত্ব (g/cm3)Refractive index at 589 nmভিস্কোসিটি (mPa·s )
000.999841.3331.002
0.5−0.31.00181.33391.011
1−0.591.00531.33471.02
2−1.191.01251.33651.036
3−1.791.01961.33831.052
4−2.411.02681.341.068
5−3.051.0341.34181.085
6−3.71.04131.34351.104
7−4.381.04861.34531.124
8−5.081.05591.3471.145
9−5.811.06331.34881.168
10−6.561.07071.35051.193
12−8.181.08571.35411.25
14−9.941.10081.35761.317
16−11.891.11621.36121.388
18−14.041.13191.36481.463
20−16.461.14781.36841.557
22−19.181.1641.37211.676

100 °C (373.15 K, 212 °F) তাপমাত্রার সম্পৃক্ত ব্রাইনে ২৮%সোডিয়াম ক্লোরাইড লবণ থাকে। 0 °C (273.15 K, 32 °F) তাপমাত্রায় ২৬% লবণ থাকে।[] 25 °C তাপমাত্রায় সাগরের পানির তাপ পরিবাহকত্ব 0.6 W/mK ।[] লবণাক্ততা এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপ পরিবাহকত্ব বৃদ্ধি পায়।twt.mpei.ac.ru ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে</ref>

সরলরৈখিক সূত্রের সাহায্যে বিভিন্ন ঘনমাত্রায় ব্রাইন ঘনত্ব এবং তাপমাত্রা পরিমাপ করা যায়ঃ[] Density (lb/ft3)= a3 + (a2*Temperature (F)) where the values of an are:

Weight %a2a3
5.04372.60
10.03973.72
15.03574.86
20.03276.21
25.03077.85

ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ

[সম্পাদনা]

সারা বিশ্বে তড়িৎ বিশ্লেষণ এর মাধ্যমে প্রায় ৪ ভাগ হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হয়, যার অধিকাংশ ক্লোরিন এবং কস্টিক উৎপাদনে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হয়।

  • 2 NaCl(aq) + 2 H2O(l) → 2 NaOH(aq) + H2(g) + Cl2(g)

ব্যবহার

[সম্পাদনা]

তরল জমাটবদ্ধকরণ

[সম্পাদনা]

ডি আইসিং

[সম্পাদনা]

শীতল পরিবেশে রাস্তায় চলাচলের সময় ব্রাইন ডি-আইস বা ব্রাইনযুক্ত বরফ তাপমাত্রা কমাতে সহায্য করে।[]

রান্নার কাজে

[সম্পাদনা]

রন্ধন কার্যে খাদ্যদ্রব্যে লবণের পরিমাণ ঠিক রেখে ব্রাইন খাবারকে সুস্বাদু করে।

হাইড্রোলজি

[সম্পাদনা]

হাইড্রোলজি অনুসারে, ব্রাইন হচ্ছে লবণাক্ত পানির একটি দশা। তুলনামূলকভাবে বেশি মাত্রায় লবণ (সোডিয়াম ক্লোরাইড )মিশ্রিত পানিকে ব্রাইন বলে।

আরো পড়ুন

[সম্পাদনা]

তথ্য উৎস

[সম্পাদনা]
  1. "gwydir.demon.co.uk"। ১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪
  2. Lide, D. R., সম্পাদক (২০০৫)। CRC Handbook of Chemistry and Physics (86th সংস্করণ)। Boca Raton (FL): CRC Press। পৃ. ৮–৭১, ৮–১১৬। আইএসবিএন ০-৮৪৯৩-০৪৮৬-৫
  3. CRC Handbook of Chemistry and Physics, 63rd Edition 1982-1983.
  4. web.mit.edu
  5. Dittman, Gerald L. (১৬ ফেব্রুয়ারি ১৯৭৭)। "Calculation of Brine Properties."Lawrence Livermore Laboratories। Livermore CA।
  6. "Iowa Department of Transportation"। ৭ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৪