বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Tausheef Hassan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya (WMBD) কর্তৃক ১০ দিন আগে "উইকিপিডিয়া স্কলার অবদান পদক" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৬:২৩, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অক্টোবর ২০২৪

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আপনার অন্তত একটি সাম্প্রতিক সম্পাদনা, যেমনটা আপনি করেছেন মুহাম্মদ ইউনূস, গঠনমূলক মনে হয়নি এবং বাতিল করা কিংবা মুছে ফেলা হয়েছে। অনুগ্রহ করে আপনার যেকোনো পরীক্ষা-নিরীক্ষা, যেমনটি আপনি চান, খেলাঘরে করুন। যদিও উইকিপিডিয়াতে সবাইকে সম্পাদনায় স্বাগত জানানো হয়, তাই অনুগ্রহ করে কিছুটা সময় নিয়ে আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নিন। আপনি এসংক্রান্ত তথ্য পাবেন স্বাগত পাতায় যা আরো জানাবে কিভাবে এই বিশ্বকোষে গঠনমূলক অবদান রাখা যায়। ধন্যবাদ। ইউনুছ মিঞা (আলাপ) ১৮:২৮, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় Tausheef Hassan!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Tausheef Hassan,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

[সম্পাদনা]

প্রিয় Tausheef Hassan,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:বাংলাদেশে নিষিদ্ধ প্রতীকসমূহ

[সম্পাদনা]

আমি আপনার তৈরি টেমপ্লেট:বাংলাদেশে নিষিদ্ধ প্রতীকসমূহ মুছে দিয়েছি। সম্ভবত আপনি কমন্স থেকে টেমপ্লেটটি কপি করেছিলেন। লক্ষ্য করুন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শুধু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের পতাকা, চিহ্নও নিষিদ্ধ নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে এই নিয়ে কোনও লেখাও নেই। এছাড়া উইকিপিডিয়া সেন্সরকৃত নয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৮, ২২ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপত্রিকা: আশ্বিন ১৪৩২

[সম্পাদনা]

উইকিপিডিয়া স্কলার অবদান পদক

[সম্পাদনা]
উইকিপিডিয়া স্কলার অবদান পদক

সুপ্রিয় Tausheef Hassan!
উইকিপিডিয়া স্কলার ২০২৬ কর্মসূচিতে আপনার ধারাবাহিক অংশগ্রহণ ও অসাধারণ অবদানের জন্য আন্তরিক অভিনন্দন এবং গভীর কৃতজ্ঞতা। এই কার্যক্রমের পাঠ্যতালিকার নিবন্ধগুলোতে উচ্চমানের তথ্য সংযোজন ও সংশোধনের স্বীকৃতিস্বরূপ আপনাকে এই স্কলার পদক প্রদান করা হলো।

আশা করি ভবিষ্যতেও এই কার্যক্রমে যুক্ত থেকে বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।


উইকিপিডিয়া স্কলার ২০২৬ আয়োজক দলের পক্ষে
Yahya (WMBD) (আলাপ) ০৬:৩৯, ৪ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন