বেলকুচি মডেল কলেজ
| ধরন | বেসরকারি কলেজ |
|---|---|
| স্থাপিত | ১৯৯৮ [১] |
| ইআইআইএন | ১২৮০২৬ |
| সভাপতি | মোঃ সাজ্জাদুল হক রেজা |
| অধ্যক্ষ | মোঃ আব্দুল মান্নান সরকার |
| অবস্থান | , |
| শিক্ষাঙ্গন | উপশহর |
| সংক্ষিপ্ত নাম | বিএমসি |
| অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এবং জাতীয় বিশ্ববিদ্যালয় [২] |
| ওয়েবসাইট | belkuchimodelcollege |
বেলকুচি মডেল কলেজ বাংলাদেশের একটি বেসরকারি কলেজ। এই কলেজটি "মডেল কলেজ" নামে পরিচিত। [৩] বেলকুচি উপজেলার সদর চালা গ্রামে অবস্থিত এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের পড়ালেখার সুযোগ পান।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৮ খ্রিষ্টাব্দে বেলকুচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার তার নিজ ১.৬৮ একর জমির উপর কলেজটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন ও ১৯৯৮ সালের ১৬ এপ্রিল বেলকুচি উপজেলা সদরে চালা গ্রামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক একাদশ শ্রেণীতে ছাত্রী ভর্তি করার জন্য পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। অতঃপর বেলকুচি মহিলা কলেজটি ২৬/০৭/২০০১ খ্রিঃ তারিখে স্বীকৃতি লাভ করে এবং ০১/০৫/২০০৪ তারিখে এম.পি.ও ভূক্ত হয়। ২০০৩ সালের ২৭ অক্টোবর সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার কোর্স চালু হয়। ২০১০ সালের ৬ জানুয়ারি কলেজটি মডেল কলেজ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক অনুমোদিত হয়।[৪]
ছাত্র-ছাত্রীর সংখ্যা
[সম্পাদনা]শ্রেণী মোট
একাদশ ১৬২
দ্বাদশ ১৭৬
মোট = ৩৩৮
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "BELKUCHI MODEL COLLEGE - 2265"। National University। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৯।
- ↑ "বেলকুচি মডেল কলেজে স্বাগতম"। বেলকুচি মডেল কলেজে। ১৭ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২১ তারিখে