বিষয়বস্তুতে চলুন

বেনী দয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনী দয়াল
প্রাথমিক তথ্য
জন্ম (1984-05-13) ১৩ মে ১৯৮৪ (বয়স ৪২)
আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত
পেশাচলচ্চিত্র নেপথ্য গায়ক
কার্যকাল২০০২-বর্তমান
দাম্পত্য সঙ্গীক্যাথেরিন তাঙ্গাম (বি. ২০২৬)

বেনী দয়াল (জন্মঃ ১৯৮৪) হচ্ছেন ভারতের একজন গায়ক যিনি মূলত তামিল চলচ্চিত্রে গান গেয়ে থাকেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তামিল চলচ্চিত্র 'বাবা'-এর মাধ্যমে বেনীর চলচ্চিত্র গান জীবন শুরু হয়, চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক এ. আর. রহমান।[১] বেনী হিন্দি, তেলুগু, মালয়ালম সহ বাংলা চলচ্চিত্রেও গান গেয়েছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কেরল রাজ্যে বেনীর বাবামা থাকতেন যারা পরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বসবাস শুরু করেছিলেন।[২] বেনী আবু ধাবিতে প্রাথমিক পড়াশোনা শেষে চেন্নাই-তে চলে আসেন পরিবার সমেত। এখানে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়েন।[৩] সঙ্গীত পরিচালক এ. আর. রহমানের হাত ধরে বেনী চলচ্চিত্র জগতে আসেন।[৪] বেনী ২০১৬ সালের ৫ জুন তার প্রেমিকা ক্যাথেরিন তাঙ্গামকে বেঙ্গালুরুতে বিয়ে করেন।[৫][৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Scaling heights"। Metro Plus। Chennai, India। ১১ অক্টোবর ২০০৮। ৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০০৯।
  2. ↑ George, Vijay (১৬ মে ২০০৫)। "S5's Malayali connection"। Metro Plus। Chennai, India। ২২ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০০৯।
  3. ↑ "ABOUT BENNY DAYAL"। Oneindia.in। ১৫ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১১।
  4. ↑ Kamath, Sudhish (২ অক্টোবর ২০০৯)। "How Benny made it big"। The Hindu। Chennai, India। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০০৯।
  5. ↑ Basu, Nilanjana (৬ জুন ২০১৬)। "Inside Benny Dayal's Wedding Ceremony With Neeti Mohan, A.R. Rahman"। NDTV Movies। New Delhi: NDTV। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৬।
  6. ↑ "Benny Dayal"। TuneTribe। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]