বিষয়বস্তুতে চলুন

বীমাগণনা বিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৩ সালে জীবন বীমা কোম্পানির ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি মৃত্যহারের টেবিল।

বীমাগণনা বিজ্ঞান হল বিজ্ঞানের একটি শাখা যেখানে গণিতপরিসংখ্যানের পদ্ধতিসমূহ ব্যবহার করে বীমা, অর্থায়ন ও এ সংক্রান্ত শিল্পের ঝুঁকি নির্ণয় করা হয়ে থাকে। বীমাগাণনিকরা হলেন এই ঝুঁকি নির্ণয় সংক্রান্ত পেশাজীবী যারা বীমাগণনা বিজ্ঞানের উপর দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন শিল্পে ঝুঁকি নির্নয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাজ করে থাকেন। পৃথিবীর অধিকাংশ দেশে একচুয়ারিদের দক্ষ করে তোলার জন্য তাদের কঠোর প্রশিক্ষণ ও পেশাগত পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়।

বীমাগণনা বিজ্ঞানের বেশ কয়েকটি শাখার বিষয়বস্তু যেমন সম্ভাব্যতা, গণিত, পরিসংখ্যান, অর্থসংস্থান, অর্থনীতিকম্পিউটার বিজ্ঞানের সমন্বয়ে সাজানো হয়। এই শাখার শুরু থেকেই ঝুঁকি নির্নয়ের জন্য নিয়ন্ত্রণকারী প্রতিমান (মডেল), সারণী, লেখচিত্র এবং প্রিমিয়াম মডেলের ব্যবহার হয়ে আসছে। গত ৩০ বছরে শক্তিশালী কম্পিউটিং এবং গণনাকারী সফটওয়্যারের আবির্ভাবের ফলে বিজ্ঞানের এই শাখায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অতীতে শুধুমাত্র রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রকল্পের ঝুঁকি নির্নয়ে এই বিজ্ঞান ব্যবহৃ হলেও বর্তমানে প্রতিযোগীতাপূর্ন বাজারে সকল আর্থিক প্রতিষ্ঠানই আর্থিক ঝুঁকি নির্নয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাজে এই বিজ্ঞানকে ব্যবহার করছে।

পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বিশ্ববিদ্যালয়েই বীমাগণনা বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর উপাধি প্রদান করা হয়। ক্যারিয়ার কাস্ট নামক যুক্তরাষ্ট্রের একটি চাকুরি অনুসন্ধান ওয়েবসাইট অনুযায়ী ২০১০ সালে বীমাগাণনিক পেশাটি এক নম্বর স্থানে, ২০১২ সালে দুই নম্বর এবং ২০১৩ সালে আবারো এক নম্বর স্থানে ছিল। কর্মক্ষেত্রের পরিবেশ, আয়, চাকরির সুযোগ, চাহিদা এবং কাজের চাপ এই পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই মর্যাদাক্রম করা হয়েছিল।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
    • Bühlmann, Hans (১৯৯৭)। "The Actuary: the Role and Limitations of the Profession Since the Mid-19th Century" (PDF)ASTIN Bulletin২৭ (2): ১৬৫–১৭১। আইএসএসএন 0515-0361। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অবৈধ |সূত্র=harv (সাহায্য)
    • "Analysis of Senate Bill 174: Hearing Aids for Children" (পিডিএফ)। Revised November 19, 2004। California Health Benefits Review Program। ৯ ফেব্রুয়ারি ২০০৪। ৪ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
    • D’arcy, Stephen P. (১৯৮৯)। "On Becoming An Actuary of the Third Kind" (PDF)Proceedings of the Casualty Actuarial SocietyLXXVI (145): ৪৫–৭৬। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৬ {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অবৈধ |সূত্র=harv (সাহায্য)
    • "When the Spinning Stops: Can Actuaries Help to Sort out the Mess in Corporate Pensions?"The Economist। ২৬ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৬
    • Feldblum, Sholom (২০০১) [1990]। "Introduction"। Robert F. Lowe (ed.) (সম্পাদক)। Foundations of Casualty Actuarial Science (4th সংস্করণ)। Arlington, Virginia: Casualty Actuarial Societyআইএসবিএন ০-৯৬২৪৭৬২-২-৬এলসিসিএন 200188378 {{বই উদ্ধৃতি}}: |lccn= এর মান পরীক্ষা করুন (সাহায্য); |সম্পাদক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য); অবৈধ |সূত্র=harv (সাহায্য)
    • "History of the actuarial profession"। Faculty and Institute of Actuaries। ১৩ জানুয়ারি ২০০৪। ৪ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১০

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]