বিশ্ব বন্যপ্রাণী দিবস
| বিশ্ব বন্যপ্রাণী দিবস | |
|---|---|
বিশ্ব বন্যপ্রাণী দিবসের লোগো | |
| অন্য নাম | বন্যপ্ৰাণী দিবস / WWD |
| পালনকারী | জাতিসংঘের সকল সদস্য দেশসমূহে |
| উদযাপন | বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি সচেতনতা গড়ে তোলা |
| তারিখ | ৩ মার্চ |
| সংঘটন | বাৰ্ষিক |
২০১৩ সালের ২০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনে থাইল্যান্ড আন্তৰ্জাতিক বিলুপ্তপ্ৰায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনে ৩ মার্চ, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়।[১] বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।
জাতিসংঘের গৃহীত প্রস্তাব
[সম্পাদনা]জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত বিবরণীতে,[২] বন্যপ্ৰাণীদের অপরিহার্য মূল্য এবং বিভিন্ন অবদানের কথা পুনর্ব্যক্ত করা হয়; যেমন- পরিবেশগত, জিনতাত্ত্বিক, সামাজিক, অৰ্থনৈতিক, বৈজ্ঞানিক, শিক্ষাবিষয়ক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং নান্দনিক বিষয়ের সাথে যুগসই উন্নয়ন এবং মানবকল্যাণের দিকে গুরুত্ব আরোপ করা হয়।
২০১৩ সালের ৩ থেকে ১৪ মার্চেথাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তৰ্জাতিক বিলুপ্তপ্ৰায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বাণিজ্য সম্মেলনের (CITES) ১৬তম সভায়, বিশেষ রেজ্যুলেশন কনফ. ১৬.১-এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মার্চকে, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করার হয়।[৩][৪]
যাতে দিবসটি উদযাপিত করা এবং বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা গড়ে তোলা, এবং সিআইটিইএস-এর গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকার করা যেখানে বলা হয়েছে- আন্তৰ্জাতিক বাণিজ্য যাতে বন্য প্রজাতিদের টিকে থাকতে হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা।[৪] সাধারণ পরিষদ থেকে সিআইটিইএস-এর সচিবালয়ে অনুরোধ করা হয় যে জাতিসংঘের প্রাসঙ্গিক সংস্থাসমূহের সহায়তায় যাতে বিশ্ব বন্যপ্রাণী দিবস বাস্তবায়নকে সহজতর করা হয়।
গুরুত্ব
[সম্পাদনা]খাদ্য, জ্বালানি, ওষুধ, বাসস্থান এবং পোশাক - থেকে শুরু করে আমাদের চাহিদা মেটাতে সর্বত্র মানুষ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য-ভিত্তিক সম্পদের উপর নির্ভর করে। প্রকৃতি আমাদের এবং আমাদের গ্রহকে যে সুবিধা এবং সৌন্দর্য এনে দিয়েছে তা উপভোগ করার জন্য, মানুষ একসাথে কাজ করে চলেছে যাতে বাস্তুতন্ত্রগুলি সমৃদ্ধ হতে পারে এবং উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি ভবিষ্যত প্রজন্মের জন্য টিকে থাকতে পারে।
বিশ্ব বন্যপ্রাণী দিবস হল বন্যপ্রাণী ও উদ্ভিদের বিভিন্ন সুন্দর ও বৈচিত্র্যময় রূপ উদযাপনের একটি সুযোগ, এর বহুবিধ উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং বন্যপ্রাণী অপরাধ এবং মানুষের দ্বারা প্রজাতি হ্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার কথা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য, যার বিস্তৃত অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক প্রভাব রয়েছে। ২০২৬ সালের আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্য, " ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ ", মানব স্বাস্থ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় জীবিকা বজায় রাখার ক্ষেত্রে এই উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে এবং আবাসস্থলের ক্ষতি, অতিরিক্ত ফসল সংগ্রহ এবং জলবায়ু পরিবর্তনের কারণে তারা যে ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে।[৫][৬]
প্রতিপাদ্য বিষয়
[সম্পাদনা]২০২৬ সালের প্রতিপাদ্য বিষয়, "ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ", উদ্ভিদ জীববৈচিত্র্যের অপরিসীম মূল্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। ঐতিহ্যবাহী নিরাময় ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসায় বহু শতাব্দী ধরে ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে।
আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা থেকে শুরু করে ওষুধ গবেষণা পর্যন্ত, উদ্ভিদ-ভিত্তিক প্রতিকার বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এই উদ্ভিদ প্রজাতিগুলিকে রক্ষা করা কেবল পরিবেশগত স্থায়িত্বই নয়, তাদের উপর নির্ভরশীল সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করে।[৭]
বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ (৩ মার্চ, ২০২৫) এর প্রতিপাদ্য ছিল "বন্যপ্রাণী সংরক্ষণ অর্থায়ন: মানুষ এবং গ্রহের উপর বিনিয়োগ"।
বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪ (৩ মার্চ) এর প্রতিপাদ্য ছিল "মানুষ এবং গ্রহের সাথে সংযোগ স্থাপন: বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন অন্বেষণ"।
বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৩-এর প্রতিপাদ্য ছিল "বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব"।
২০২২ – বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য মূল প্রজাতি পুনরুদ্ধার
২০২১ – বন ও জীবিকা: মানুষ ও গ্রহের টেকসইকরণ
২০২০ – পৃথিবীর সকল জীবন টিকিয়ে রাখা
২০১৯ – পানির নিচে জীবন: মানুষ এবং গ্রহের জন্য
২০১৮ – বড় বিড়াল - হুমকির মুখে শিকারী
২০১৭ – তরুণদের কণ্ঠস্বর শুনুন। "[৮][৯]
- ২০১৬: "বন্যপ্রণীর ভবিষ্যৎ আমাদের হাতে", সাথে উপ-প্রতিপাদ্য বিষয় হল: "হাতীদের ভবিষ্যৎ আমাদের হাতে"
- ২০১৫: "বন্যপ্রাণী-অপরাধ বিষয়ে মনযোগী হওয়ার এখনই সময়"[১০]
আরও দেখুন
[সম্পাদনা]- ইউএন সংবাদ কেন্দ্র: জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মার্চকে, বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে
- CITES Notification to the Parties No. 2014/004: প্রথম বিশ্ব বন্যপ্রাণী দিবস উদ্যাপন
- জাতিসংঘের ৬টি ভাষায় বিশ্ব বন্যপ্রাণী দিবসের অফিসিয়াল লোগো উন্মোচন
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "CITES CoP16 document CoP16 Doc. 24 (Rev. 1) on World Wildlife Day" (পিডিএফ)।
- ↑ "Resolution of the United Nations General Assembly on World Wildlife Day" (পিডিএফ)।
- ↑ "Resolution Conf. 16.1 of the Conference of the Parties to CITES on World Wildlife Day"। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- 1 2 "Rio+20 recognizes the important role of CITES"। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "world wildlife day"। un.org। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৬।
- ↑ "support /world wildlife day"। world wildlife org। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৬।
- ↑ "information /story /world wildlife day 2026"। india today। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৬।
- ↑ "Engaging and empowering the youth is the call of next year's UN World Wildlife Day"।
- ↑ "world wildlife day"। byjus। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৬।
- ↑ "event/world wildlife day 2015"। sdg.iisd.org। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৬।