বিনয় কুমার দেওয়ান
বিনয় কুমার দেওয়ান | |
|---|---|
| মন্ত্রীর পদমর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ২৭ মার্চ ১৯৮৮ – ২ মে ১৯৯০ | |
| স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৫ মে ১৯৮৬ – ২৬ মার্চ ১৯৮৮ | |
| পার্বত্য রাঙ্গামাটি আসন আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯০ | |
| পূর্বসূরী | আসন প্রতিষ্ঠিত |
| উত্তরসূরী | দীপংকর তালুকদার |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৯ মার্চ ১৯২৫ পার্বত্য চট্টগ্রাম জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ২১ জুলাই ২০২১ (বয়স ৯৬) রাঙামাটি, বাংলাদেশ |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| সন্তান | ২ ছেলে, ১ কন্যা |
| আত্মীয়স্বজন | কামিনী মোহন দেওয়ান (পিতা) |
বিনয় কুমার দেওয়ান (৯ মার্চ ১৯২৫ – ২১ জুলাই ২০২১[১]) বাংলাদেশের রাঙ্গামাটির একজন রাজনীতিবিদ যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবেও নিযুক্ত হয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পার্বত্য চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।[২] তার বাবা কামিনী মোহন দেওয়ান ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩]
তিনি কয়েক মেয়াদে ১৯৭০-১৯৮৫ সাল পর্যন্ত মগবান ইউনিয়ন চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৪-৮৫ সালে রাঙ্গামাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন।
বিনয় কুমার দেওয়ান ১৯৮৬ সালে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪] পরবর্তীতে, তিনি ২৫ মে ১৯৮৬ থেকে ২৬ মার্চ ১৯৮৮ পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।[৫] ১৯৮৭ সালে তিনি মন্ত্রীর পদমর্যাদায় উপজাতীয় বিষয়ক বাংলাদেশের রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।[২] তিনি ১৯৮৮ সালেও পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৬]
মৃত্যু
[সম্পাদনা]বিনয় কুমার দেওয়ান ২০২১ সালের ২১ জুলাই রাঙ্গামাটির পাথরঘাটায় মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের পরলোকগমন"। নয়া দিগন্ত। ২১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- 1 2 "বিখ্যাত ব্যক্তিত্ব"। www.rangamati.gov.bd। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৯"। মানবজমিন। ২৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "মাননীয় প্রতিমন্ত্রীগণের কার্যকাল"। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।