কামিনী মোহন দেওয়ান
কামিনী মোহন দেওয়ান | |
|---|---|
| পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ ৩ এপ্রিল ১৯৫৪ – ৭ আগস্ট ১৯৫৮ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৮ মার্চ ১৮৯০ পার্বত্য চট্টগ্রাম জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৯৭৬ (বয়স ৮৫–৮৬) পার্বত্য চট্টগ্রাম জেলা, বাংলাদেশ |
| সন্তান | বিনয় কুমার দেওয়ান |
| পিতামাতা | ত্রিলোচন দেওয়ান (পিতা) রবালা দেওয়ান (মাতা) |
কামিনী মোহন দেওয়ান (১৮৯০ – ১৯৭৬) বাংলাদেশের রাঙ্গামাটির একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] তার পুত্র বিনয় কুমার দেওয়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।[২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কামিনী মোহন দেওয়ান ৮ মার্চ ১৮৯০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পার্বত্য চট্টগ্রাম জেলার বড়াদমে চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ত্রিলোচন দেওয়ান ও মাতার নাম সুরবালা দেওয়ান।[১][৩]
জীবনী
[সম্পাদনা]কামিনী মোহন দেওয়ান ১৯১৩ সালে পিতার মৃত্যুর পর রাঙামাটি অঞ্চলের ৬টি মৌজার শাসনভার গ্রহণ করেন।[৩]
১৯১৪ সালে তিনি পার্বত্য চট্টগ্রামে জনসমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এ সমিতি পরবর্তীতে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেন।[৪]
তিনি ১৯৫০ সালে হিল ট্রাক্টস পিপল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন।[১]
১৯৫৪ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম হতে সর্বপ্রথম পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এসময় তিনি সরকারি বিভিন্ন কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[৩]
গ্রন্থ
[সম্পাদনা]কামিনী মোহন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের দীন সেবকের জীবন কাহিনী শিরোনামে আত্মজীবনী লিখেছেন।[৩]
মৃত্যু
[সম্পাদনা]কামিনী মোহন দেওয়ান ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "বিখ্যাত ব্যক্তিত্ব"। www.rangamati.gov.bd। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৯"। মানবজমিন। ২৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 4 5 শ্রী কামিনী মোহন, পার্বত্য চট্টলের এক দীন সেবকের জীবন কাহিনী, রাঙামাটি, দেওয়ান ব্রাদার্স এন্ড কোং, প্রকাশ- ১৯৭০
- ↑ "পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।