বিজু খোটে
অবয়ব
বিজু খোটে | |
|---|---|
২০১৩ সালে বিজু খোটে | |
| জন্ম | ভিত্তাল বাবুরাও খোটে ১৭ ডিসেম্বর ১৯৪১ |
| মৃত্যু | ৩০ সেপ্টেম্বর ২০১৯ (বয়স ৭৭)[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেতা |
| পরিবার | দুর্গা খোটে (চাচি) শুভা খোটে (বোন) ভাবনা খোটে (ভাতিজি) |
বিজু খোটে (১৭ ডিসেম্বর ১৯৪১ – ৩০ সেপ্টেম্বর ২০১৯) একজন ভারতীয় অভিনেতা ছিলেন যিনি তিন শতাধিক হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২] তিনি শোলে চলচ্চিত্রে "কালিয়া" চরিত্রে অভিনয়ের জন্য ও "সরদার, ম্যায়নে আপকা নামাক খায়া হ্যায়" সংলাপের জন্য পরিচিত।[৩][৪] এবং আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে রবার্ট চরিত্রে ও "গালতি সে মিস্টেক হো গ্যায়া" সংলাপের জন্য পরিচিত। ছোট পর্দায় তিনি জাবান সাম্ভালকে (১৯৯৩) ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।[৫][৬] তাকে মারাঠি মঞ্চনাটকেও অভিনয় করতে দেখা গিয়েছে।[৭]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]
বিজু খোটে তার বড় বোন অভিনেত্রী শুভা খোটের থেকে ৫ বছরের ছোট ছিলেন। তাদের বাবা নান্দু খোটে মঞ্চ ও নির্বাক চলচ্চিত্রে অভিনয় করতেন এবং তাদের চাচি দুর্গা খোটে ছিলেন বড় পর্দার অভিনেত্রী।[৫]
বিজু খোটে ৭৭ বছর বয়সে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[২][৮]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০১৮ | জানে কিউঁ দে ইয়ারোঁ | বিজু খোটে | অভিনীত সর্বশেষ চলচ্চিত্র[২] |
| ২০১৭ | জিনে ভি দে ইয়ারোঁ | গানপাত শর্মা (দাদাজি) | ওয়েব ধারাবাহিক[৯] |
| ২০১৬ | ভেন্টিলেটর | শিরীষ আপ্পা | |
| ২০১৩ | ক্লাব ৬০ | ||
| ২০১০ | গোলমাল ৩ | শাম্বু কাকা | |
| ২০১০ | অতিথি তুম কাব জাওগে? | নিজ ভূমিকায় | |
| ২০০৯ | আজব প্রেম কি গজব কাহানি | রবার্ট | |
| ২০০৯ | পেইং গেস্ট | ||
| ২০০৯ | ঢুন্ডতে রেহ জাওগে | ||
| ২০০৮ | মানি হ্যায় তো হানি হ্যায় | জাইসোয়ালের ডাক্তার | |
| ২০০৮ | খুশবু | ||
| ২০০৮ | হাল্লা বোল | মাঙ্গেশ | |
| ২০০৬ | ফ্যামিলি - টাইজ অব ব্লাড | ||
| ২০০৫ | বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট | রাজনীতিবিদ | |
| ২০০৫ | পেহচান: দ্য ফেস অব ট্রুথ | মামাজি | |
| ২০০৫ | গরম মশলা | ম্যাক ও স্যামের অফিস প্রধান | |
| ২০০৫ | খুল্লাম খুল্লা পেয়ার কারেঁ | রতিলাল | |
| ২০০৫ | ইনসান | রিয়েল এস্টেট প্রতিনিধি | |
| ২০০৪ | উত্তরায়ণ | বাবু বোরকার | |
| ২০০২ | শারারাত | কেশব দেশপান্ডে | |
| ২০০১ | আমদানি আটআনি খরচা রুপাইয়া | ||
| ২০০০ | খিলাড়ি ৪২০ | নান্দকার্নি | |
| ২০০০ | আঘাজ | দেশপান্ডে | |
| ২০০০ | হাধ কার দি আপনে | খান্নার কর্মচারী | |
| ২০০০ | পুকার | দয়ানন্দ হাওয়াস্তি | |
| ২০০০ | মেলা | পাতিল রাও | |
| ১৯৯৮ | চায়না গেট | ঘনশ্যাম | |
| ১৯৯৪ | আগ | গ্রাম্য ডাক্তার | |
| ১৯৯৪ | জয় কিশেন | হাভালদার শেভদে | |
| ১৯৯৪ | আন্দাজ আপনা আপনা | রবার্ট | |
| ১৯৯৪ | জানাম সে পেহলে | তিরাত রাম | |
| ১৯৯৪ | প্রেম শক্তি | কেওয়ালচাঁদের ম্যানেজার | |
| ১৯৯৪ | বেটা হ্যায় তো অ্যাসা | পূজারী | |
| ১৯৯৩ | আশিক আওয়ারা | কস্তুরীলাল | |
| ১৯৯১ | বাঞ্জারান | বুজাংজি মহারাজ | |
| ১৯৯১ | ড্যান্সার | ধাসুখ খোটে | |
| ১৯৯১ | দো মাতোয়ালে | ||
| ১৯৯১ | কর্জ চুকানা হ্যায় | গামা পালোয়ান | |
| ১৯৯১ | আফসানা পেয়ার কা | গুরুমূর্তি | |
| ১৯৯১ | বেনাম বাদশা | রক্ষী | |
| ১৯৯০ | কাফান | ||
| ১৯৮৯ | না ইনসাফি | ||
| ১৯৮৮ | কেয়ামত সে কেয়ামত তাক | মান সিং | |
| ১৯৮৮ | দরিয়া দিল | ||
| ১৯৮৮ | আশি হি বানোয়া বানয়ি | বালি | |
| ১৯৮৮ | সাগলিকাদে বোম্বাবোম্ব | কিংপং | |
| ১৯৮৬ | নাগিনা | সিং | |
| ১৯৮৬ | নাচে ময়ূরী | ||
| ১৯৮৪ | আন্দার বাহার | বারতেন্দার | |
| ১৯৮৪ | ঝুটা সাচ | শুল্ক কর্মকর্তা | |
| ১৯৮৪ | ফুলোয়ারি | ||
| ১৯৮৪ | হাম হ্যায় লাজাওয়াব | ||
| ১৯৮১ | পাঁচ কয়েদি | ডাকু | |
| ১৯৮০ | কর্জ | বাইয়াঁ | |
| ১৯৮০ | জল মহল | ||
| ১৯৮০ | কুরবানি | বিক্রমের দলের লোক | |
| ১৯৭৯ | আতিয়া বিলাভার নাগোবা | ||
| ১৯৭৬ | তপস্যা | গোপী | |
| ১৯৭৫ | শোলে | কালিয়া | |
| ১৯৭৪ | ইনসানিয়াত | সার্কাসের কর্মচারী | |
| ১৯৭৪ | জুর্ম অউর সাজা | ||
| ১৯৭৪ | বেনাম | ||
| ১৯৭৩ | জালতে বাদান | ||
| ১৯৭৩ | শরিফ বদমাশ | কয়েদি | |
| ১৯৭২ | রামপুর কা লক্ষ্মণ | মাইকেল | |
| ১৯৭০ | গানোয়ার | গ্রামবাসী | |
| ১৯৭০ | পাগলা কাহিঁ কে | ||
| ১৯৬৯ | জিনে কি রাহ | রঘুনন্দন | |
| ১৯৬৭ | আনোখি রাত | অলস ডাকাত | |
| ১৯৬৪ | ইয়া মালাক | অভিনীত প্রথম চলচ্চিত্র[২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Veteran actor Viju Khote dies, best known as Kalia from Sholay"। Hindustan Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 3 4 "শোলে সিনেমার 'কালিয়া' মারা গেছেন"। কালের কণ্ঠ। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Remembering 'Sholay' I"। IBN Live। ২ আগস্ট ২০১০। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Kaalia talks to Avijit Ghosh
- 1 2 The Forgotten Bollywood bhai-behan Brigade
- ↑ "Remembering Viju Khote: his iconic roles in 'Sholay', 'Andaz Apna Apna' and more..."। The Hindu। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯।
- ↑ No go for the old and the male in soap land?
- ↑ "Veteran actor Viju Khote, who played Kalia in 'Sholay', passes away at 77"। The Economic Times। ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Trailer Jeene Bhi Do Yaaron" – www.youtube.com এর মাধ্যমে।