বিষয়বস্তুতে চলুন

বিকাশ গৌড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিকাশ গৌড়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামবিকাশ শিব গৌড়া
জাতীয়তাভারতীয়
জন্ম (1983-07-05) ৫ জুলাই ১৯৮৩ (বয়স ৪২)
মহীশূর, কর্ণাটক, ভারত
উচ্চতা২.০৬ মি (৬ ফু ৯ ইঞ্চি)
ওজন১৪০ কিগ্রাম (৩১০ পা; ২২ স্টো) (2014)
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াTrack and field
বিভাগDiscus throw
দলভারত
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরাoutdoor: 66.28 m NR
(April 2012)
পদকের তথ্য
 ভারত -এর প্রতিনিধিত্বকারী
Men's athletics
Asian Games
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান2014 IncheonDiscus
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2010 GuangzhouDiscus
Commonwealth Games
স্বর্ণ পদক - প্রথম স্থান 2014 GlasgowDiscus
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2010 New DelhiDiscus
Men's athletics
Asian Athletics Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2013 PuneDiscus
স্বর্ণ পদক - প্রথম স্থান 2015 WuhanDiscus
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2011 KobeDiscus
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2005 IncheonDiscus
23 August 2015 তারিখে হালনাগাদকৃত

বিকাশ গৌড়া (কন্নড়ী: ವಿಕಾಸ್ ಗೌಡ; জন্মঃ ৫ জুলাই ১৯৮৩) হলেন একজন ভারতীয় ডিসকাস নিক্ষেপকারী ও শটপুট খেলোয়াড়।[] তার জন্ম মহীশূরে কিন্তু তিনি বড় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফ্রেডেরিক অঞ্চলে। বিকাশের পিতা শিভও ১৯৮৮ সালে ভারতীয় অলিম্পিক ট্র্যাক দলের কোচের দায়িত্ব পালন করেন।

বিকাশ চ্যাপেল হিলে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ২০০৬ সালে মার্কিন এনসিএএ-র ডিসকাস নিক্ষেপ প্রতিযোগিতার জাতীয় বিজয়ী।[]

২০১২ সালে বিকাশ তার ব্যক্তিগত সেরা নিক্ষেপ হিসাবে ৬৬.২৮ মিটার দূরে ছুঁড়তে সক্ষম হন, যা কিনা এখনও পর্যন্ত ভারতীয় জাতীয় রেকর্ড। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করেন; কিন্তু ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হন। এক্ষেত্রে ৬০.৬৯ মিটার দূরে ছুঁড়ে বিকাশ ২২তম স্থান লাভ করেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রতিযোগীতায় বিকাশ ৬৫.২০ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে পঞ্চম স্থান অধিকার করেন এবং ফাইনালে অষ্টম স্থান লাভ করেন।

২০১৩ সালে পুনা-য় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিকাশ ৬৪.৯০ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন;[][] এ ছাড়া শটপুটে তার ব্যক্তিগত রেকর্ড হিসাবে ১৯.৬২ মিটার বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০১৪ সালের কমনওয়েলথ গেমসে বিকাশ ৬৩.৬৪ মি ডিসকাস ছুঁড়ে স্বর্ণপদক লাভ করেন, যা তার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা । ইনি হলেন দ্বিতীয় ভারতীয় প্রতিযোগী। ৫৬ বছর আগে ১৯৫৮ সালে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে পুরুষদের ৪৪০ গজ দৌড়-এ মিলখা সিং প্রথম স্বর্ণপদক লাভ করেন।[]

২০১৬ সালের অলিম্পিক গেমসে বিকাশ চতুর্থ বার অংশগ্রন করতে চলেছেন।[]

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ

[সম্পাদনা]
বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান ঘটনা নোট
Representing  ভারত
২০০২ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে কিংস্টন, জামাইকা ৮ম শটপুট (৬ কে জি) ১৯.৩০ মি
১২ ডিসকাস (১.৭৫ কেজি) ৫৪.৪৬ মি
২০০৪ অলিম্পিক গেমস এথেন্স, গ্রীস ১৫ ডিসকাস ৬১.৩৯ মি
২০০৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইঞ্ছন, দক্ষিণ কোরিয়া 2nd ডিসকাস ৬২.৮৪ মি
2006 কমনওয়েলথ গেমস মেলবোর্ন, অস্ট্রেলিয়া ৫ম শটপুট ১৮.৪৬ মি
৬ত ডিসকাস ৬০.০৪ মি
এশিয়ান গেমস দোহা, কাতার 6th ডিসকাস ৫৮.২৮ মি
২০০৮ অলিম্পিক গেমস বেজিং, চীন 22nd ডিসকাস ৬০.৬৯ মি
২০১০ এশিয়ান গেমস গুয়াংঝু, চীন ৩য় ডিসকাস ৬৩.১৩ মি
কমনওয়েলথ গেমস দিল্লী, ভারত ২য় ডিসকাস ৬৩.৬৯ মি
২০১১ এশিয়ান চ্যাম্পিয়নশিপ কোবে, জাপান ২য় ডিসকাস ৬১.৫৮ মি
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডএগু, দক্ষিণ কোরিয়া ৭ম ডিসকাস ৬৪.০৫ মি
২০১২ অলিম্পিক গেমস লন্ডন, যুক্তরাজ্য ৮ ম ডিসকাস ৬৪.৭৯ মি
২০১৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ পুনে, ভারতবর্ষ ১ম ডিসকাস ৬৪.৯০ মি
২০১৪ কমনওয়েলথ গেমস গ্লাসগো, যুক্তরাজ্য ১ম ডিসকাস ৬৩.৬৪ মি
এশিয়ান গেমস ইঞ্ছন, দক্ষিণ কোরিয়া ২য় ডিসকাস ৬২.৫৮ মি
২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপ উহান, চীন ১ম ডিসকাস ৬২.০৩ মি
বিশ্ব চ্যাম্পিয়নশিপ বেজিং, চীন ৯ম ডিসকাস ৬২.২৪ মি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. IAAF Profile
  2. Tar Heels' Vikas Gowda wins discus title http://www.tarheeltimes.com/article9671.aspx
  3. "Vikas Gowda wins first gold for India at Asian Athletics Championships - The Times of India"The Times Of India
  4. Srinivasan, Kamesh (07-08-2012)। "Gowda makes the cut for discus throw final"The Hindu। Chennai, India। {{সংবাদ উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  5. "Vikas Gowda is first Indian man to clinch athletics gold in 56 years"। India Today। ২ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪
  6. "Archived copy"। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)