বাদশাহো
বাদশাহো (ইংরেজি: Baadshaho) মিলন লুথরিয়া পরিচালিত একটি বলিউড সিনেমা। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার।[১][২]
অভিনেতা
[সম্পাদনা]বাদশাহো চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, ইমরান হাশমী, এশ গুপ্তা, ইলিয়েনা ডি’ক্রুজ, বিদ্যুৎ জামওয়াল, সঞ্জয় মিশ্রা।[৩][৪]
গল্প
[সম্পাদনা]১৯৭৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসন আমলে জরুরি অবস্থার কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায়। যাতে ছয় ডাকাতের একটি সোনা বোঝাই ট্রাক ডাকাতির গল্প বলা হয়েছে। এছাড়াও এতে আছে দাঙ্গা-হাঙ্গামা ও হতাশার মাঝে ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করা এমন কিছু মানুষের গল্প।[৫][৬] ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থা চলাকালীন সময়ের পটভূমিতে নির্মিত ‘বাদশাহো’তে ছয় ডাকাতের একটি সোনা বোঝাই ট্রাক ডাকাতির গল্প বলা হয়েছে। এতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, ইমরান হাশমি, বিদ্যুৎ জামওয়াল, এশা গুপ্ত, ইলিয়ালা ডি’ক্রুজ ও সঞ্জয় মিশ্রাকে। মিলন লুথরিয়া পরিচালিত এ ছবির পোস্টারে ডাকাত বেশে অজয় ও ইমরান হাশমিকে দেখে চমকে যাবেন সবাই।
‘বাদশাহো’র প্রথম পোস্টারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে ডাকাতবেশী সঞ্জয় মিশ্রাকে। রক্তে ভেজা সাদা শার্ট ও চাবিভর্তি কালো কোটের পকেট দেখে সহজেই অনুমান করা যায় তার চরিত্রটি সম্পর্কে। অন্য দু’টি পোস্টারে হাতে গাদা বন্দুক ও মুখে রুমাল বাঁধা অজয় দেবগনকে দেখে ডাকাত দলের সর্দার বলেই মনে হবে। মুখভর্তি দাড়ি-গোঁফ, কপালে তিলক, মাথায় পাগড়ি ও হাতে ধরা বন্দুকে ‘ডার্টি পিকচার’খ্যাত ইমরান হাশমিকে দেখে পিলে চমকে যেতে পারে ভক্তদের!
ছবির পোস্টারে লেখা আছে, “১৯৭৫ সাল, জরুরি অবস্থা, ৯৬ ঘণ্টা, ৬০০ কিলোমিটার, একটি স্বর্ণ বোঝাই ট্রাক ও ছয় জন ডাকাত।” লেখা থেকেই অনুমান করে নেয়া যায় জমজমাট এক ডাকাতির গল্প নিয়েই আবর্তিত হয়েছে অ্যাকশন থ্রিলার ‘বাদশাহো’র ঘটনা।
শুভমুক্তি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ছয় ডাকাতের দুর্ধর্ষ অভিযান নিয়ে আসছে 'বাদশাহো' - bdnews24.com"। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "'Baadshaho' trailer: Ajay Devgn-Emraan Hashmi pack a punch in this multi-starrer action flick - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ BDlive24, Online BanglaNews Portal ||। "প্রকাশ পেলো প্রত্যাশিত 'বাদশাহো'র টিজার"। বিডিলাইভ ২৪। ১৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Baadshaho trailer: Ajay Devgn, Emraan Hashmi run against the time with a truck full of gold"। http://www.hindustantimes.com/ (ইংরেজি ভাষায়)। ৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
{{সংবাদ উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|সংবাদপত্র= - ↑ Pratidin, Bangladesh। "অ্যাকশন-ড্রামা-রোমান্সে ভরপুর 'বাদশাহো'র ট্রেইলার (ভিডিও) | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "Baadshaho Trailer: Ajay Devgn's Film Promises To Be An Action-Packed Drama"। NDTV.com। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "নতুন ছবি 'বাদশাহো'তে ইলিয়ানা ডিক্রুজকে কেমন লাগছে জানেন? দেখুন ছবি"। 24Ghanta.com (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
- ↑ "Baadshaho director Milan Luthria on rumours of deleting intimate scene: We have not made porn"। The Indian Express (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০১৭-এর চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- রাজস্থানের পটভূমিতে চলচ্চিত্র
- টি-সিরিজের চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- ভারতীয় ঐতিহাসিক মারপিটধর্মী চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের পটভূমিতে চলচ্চিত্র
- রাজস্থানে ধারণকৃত চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে ভারতীয় চলচ্চিত্র
- ২০১৭-এর মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- ভারতীয় ডাকাতির চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে হিন্দি চলচ্চিত্র
- ২০১৭-এর ভারতীয় চলচ্চিত্র
- ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক চিত্রায়ণ