বিষয়বস্তুতে চলুন

ইমরান হাশমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইমরান হাশমী
عمران ہاشمی
২০১৩ সালে একটি অনুষ্ঠানে হাশমী
জন্ম
সৈয়দ ইমরান আনোয়ার হাশমী

(1979-03-24) ২৪ মার্চ ১৯৭৯ (বয়স ৪৬)
শিক্ষাজমনাবাঈ নরসী স্কুল
মাতৃশিক্ষায়তনসিডেনহাম কলেজ
মুম্বই বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীপারভীন শাহানী
(বি. ২০০৬)
সন্তান
আত্মীয়ভট্ট পরিবার

সৈয়দ ইমরান আনোয়ার হাশমী (উর্দু: سید عمران انور ہاشمی, উচ্চারণ [ɪmraːn ˈɦaːʃmi]; জন্ম ২৪শে মার্চ ১৯৭৯) একজন ভারতীয় অভিনেতা, যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।[] প্রথমদিকে সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য পরিচিত হলেও পরবর্তীতে তিনি চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। ভারতের অন্যতম ব্যতিক্রমী অভিনেতা হিসেবে বিবেচিত হাশমী চারটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।[][]

তিনি তাঁর অভিনয়জীবন শুরুর আগে ২০০২ সালের ভৌতিক চলচ্চিত্র রাজ়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ২০০৪ সাল নাগাদ হাশমী মার্ডার (২০০৪), জ়হর (২০০৫), আশিক বনায়া আপনে (২০০৫), কলযুগ (২০০৫), আক্সর (২০০৬) এবং গ্যাংস্টার (২০০৬)-সহ বেশ কয়েকটি সফল রোমাঞ্চকর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমার অন্যতম প্রধান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে এরপর তিনি বক্স অফিসে দুর্বল ব্যবসা করা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। অতঃপর তিনি প্রশংসিত অ্যাকশন নাট্য আওয়ারাপনে (২০০৭) প্রধান চরিত্রে অভিনয় করেন।

২০০৮ সাল হাশমীর জন্য একটি মোড় ঘোরানো সময় ছিল, যখন তিনি অপরাধ নাট্য জন্নতে একজন প্রতারকের ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে তিনি ভৌতিক চলচ্চিত্র রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ (২০০৯), জীবনীমূলক নাট্য দ্য ডার্টি পিকচার (২০১১), মনস্তাত্ত্বিক রোমাঞ্চকর নাট্য মার্ডার ২ (২০১১), প্রণয়ধর্মী হাস্যরসাত্মক নাট্য দিল তো বচ্চা হ্যা জী (২০১১), অপরাধমূলক রোমাঞ্চকর নাট্য জন্নত ২ (২০১২) এবং অতিপ্রাকৃত রোমাঞ্চকর নাট্য রাজ ৩ (২০১২) ও এক থী ডায়ন (২০১৩) — এসব চলচ্চিত্রে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়োন। অধোলৌকিক রোমাঞ্চকর নাট্য ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই (২০১০) এবং রাজনৈতিক রোমাঞ্চ শাংহাই (২০১২) উভয় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান।

পরপর বেশ কয়েকটি বক্স অফিস ব্যর্থতার পর তিনি জীবনীমূলক ক্রীড়ানির্ভর নাট্য আজহারে নামীয় চরিত্রে এবং ভৌতিক নাট্য রাজ: রিবুটে (উভয়ই ২০১৬) অভিনয় করেন এবং হমারী অধূরী কহানী (২০১৫) ও বাদশাহোতে (২০১৭) তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত হন। এরপর তিনি কিছু সময়ের বিরতিতে ছিলেন। তিনি পুনরায় বাণিজ্যিকভাবে সফল অ্যাকশন থ্রিলার টাইগার ৩ (২০২৩) এবং তেলুগু চলচ্চিত্র দে কল হিম ওজির মাধ্যমে অভিনয়ে ফেরেন, যা তার তেলুগু অভিষেকও বটে। টাইগার ৩-এ অভিনয়ের জন্য তিনি তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার মনোনয়ন অর্জন করেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি, হাশমী তাঁর ছেলের অসুস্থতা নিয়ে একটি আত্মজীবনীমূলক বই প্রকাশ করেছেন এবং তিনি বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের জন্য একজন সুপরিচিত সেলিব্রিটি প্রচারদূত। ২০০৬ সালে তিনি পারভীন শাহানীকে বিয়ে করেছেন, তাঁদের এক পুত্রসন্তান রয়েছে।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ইমরান হাশমির বাবা আনোয়ার হাশমী এবং মা মাহেররা হাশমী। ইমরান হাশমীর বাবা মুসলিম এবং মা একজন রোমান ক্যাথলিক।[] তিনি তার নামের প্রথম অংশ ফারহান বাদ দিয়ে আসল নাম ইমরান হাশমী রাখেন। তিনি মুম্বায়ের স্যদেনহাম কলেজ থেকে গ্রাফিক এবং এনিমেটেডের উপর পড়া লেখা করেছেন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

ইমরান হাশমীর অভিনয় জীবনের শুরু হয় ফুটপাথ (২০০৩) ছবির মাধ্যমে, তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি । পরের বছর সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াত এর সাথে মার্ডার (২০০৪) ছবিটা বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। ২০০৫ সালে আদিত্য দত্ত পরিচালিত আশিক বানায়া আপনে এবং পরিচালক মোহিত সুরীর কলিযুগ ছবিতে অভিনয় করেন । তবে এ গুলি মাঝারি মানের ব্যবসা করে। ২০০৬ সালে গ্যাংস্টার সেমি হিট হয় এবং আকছারকিলার ছবি গুলো ফ্লপ হয়। ২০০৭ সালে তিনটি ছবি করেন তার মধ্যে আওয়ারাপান মোটামুটি ব্যবসা করে এবং গুড বয় ব্যাড বয়, দ্যা ট্রেন ছবি গুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। ২০০৮ সালে জান্নাত ছবিটা ব্যবসায়ীক এবং সমলোচনার দিক দিয়ে ১০০ ভাগ সফল হয় । তার অভিনয়েও আছে ভিন্ন রকম ভঙ্গীমা যা বিরল । তার পরবর্তী ছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই (২০১০) তার অভিনয় দক্ষতার পরিচায়ক। পরবরতিতে তার ছবি মার্ডার ২(২০১১), জান্নাত ২ (২০১২) ব্যাপক সফলতা পায়। তার ছবি সাংহাই (২০১২) তার অভিনয় প্রতিভাকে বিকশিত করেছে। তিনি বলিউডে সিরিয়াল কিসার ও চুম্বন দেবতা নামে পরিচিত।

চলচ্চিত্র তালিকা (অসম্পূর্ণ)

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রের নামচরিত্রটীকা
২০০৩ফুটপাথরাগু শ্রিবাস্তাব
২০০৪মার্ডারসানি
তুমসে নেহি দেখাদাখাস মিতাল
২০০৫জেহেরসিদ্ধার্থ মেহরা
আশিক বানায়া আপনেবিক্রম মাথুর
চকলেটদেবা
কলিযুগআলী ভাই
২০০৬জাওয়ানী দিওয়ানীমন কাপুর
আকসাররিকি শর্মা
গ্যাংস্টারআকাশমনোনয়ন, সেরা নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার
দা কিলারনিখিল জোশি
দিল দিয়া হ্যাঁয়সাহিল খান্না
২০০৭গুড বয় ব্যাড বয়রাজু মালহুত্রা
আওয়ারপনসিবাম
দা ট্রেনবিশাল দিক্সিট
২০০৮জান্নাতঅর্জুন
২০০৯রাজ দা মিস্ট্রি কোন্টিনিউপ্রিথবী সিং
তুম মিলেঅক্ষয়
২০১০ওয়ান্স আপওন এ টাইম ইন মুম্বাইশোয়েব খানমনোনয়ন, সেরা পাশ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার
ক্রুকজয় দিক্সিট/সুরাজ বাহাদ্বায
২০১১দিল ত বাচ্চা হে জিঅভয় সুরি
মার্ডার ২অর্জুন ভাগয়াত
দা ডার্টি পিকচারআব্রাহাম
২০১২জান্নাত ২সনু দিল্লি কেকেসি(কুত্তী কামিনি চিজ)
সাংহাইজোগিন্দার পারমার
রুশসামার গ্রুবার
রাজ ৩ডিআদিত্য
২০১৩গাহানচাকারসাঞ্জয় আত্রে
এক থি দায়ানবোবো
২০১৪উংলিনিখিল
রাজা নাটয়ারলালমিথিলেশ 'রাজা' কুমার
২০১৫টাইগারসআয়ানপোস্ট-প্রোডাকশন
মি. এক্সডঃ বিক্রম সিং/মি.এক্স
হামারি আধুরি কাহানীআরাভ রূপরেল
২০১৬ _
২০১৭ বাদশাহো
২০১৮ _
২০১৯ হোয়াই চিট ইন্ডিয়া

দ্য বার্ড অফ ব্লাড

দ্য বডি

রাকেশ কুমার সিং

কবির আনন্দ/অ্যাডোনিস

লেখক হিসেবে ইমরান

[সম্পাদনা]

ইমরান হাশমী ক্যান্সার হতে আরোগ্য লাভকারী তার ছেলে আয়ানকে নিয়ে একটি বই লেখেন।বইটির নাম "The Kiss of Life: How a Superhero and My Son Defeated Cancer".

বইটিতে সহকারী লেখক হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকী।

পেংগুইন প্রকাশনী হতে গ্রন্থটি ২০১৬ সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "All well between uncle Mahesh Bhatt and nephew Emraan Hashmi"News18। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  2. "Mahesh Bhatt upset with nephew Emraan Hashmi – Times of India ►"The Times of India। ১৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  3. "Won't make Murder, Raaz franchises without Emraan Hashmi: Mahesh Bhatt"India Today (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮
  4. Reuters (১১ জুন ২০১২)। "Emraan Hashmi's star rises in Bollywood"IBNLiveCNN-IBN। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |author= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  5. Chintamani, Gautam (৭ সেপ্টেম্বর ২০১২)। "Emraan Hashmi: One Note Star"The Hindustan Times। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪
  6. "Emraan Hashmi"The Hindustan Times। ২৩ জুলাই ২০১২। ২৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]