বাতিঘর (প্রকাশনী)
চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে বাতিঘরের প্রধান শাখা | |
| ধরন | বেসরকারি |
|---|---|
| প্রতিষ্ঠাকাল | ১৭ জুন ২০০৫ |
| সদরদপ্তর | চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান, চট্টগ্রাম , বাংলাদেশ |
অবস্থানের সংখ্যা | ৬ (২০২৪) |
প্রধান ব্যক্তি | |
| ওয়েবসাইট | baatighar |
বাতিঘর একটি বাংলাদেশি বই প্রকাশনা প্রতিষ্ঠান এবং গ্রন্থবিপণি। ২০০৫ সালে বাংলাদেশের চট্টগ্রাম শহরে এর যাত্রা শুরু হয়।[৩] ২০০৯ সালের দিকে বাতিঘর আত্মপ্রকাশ করে প্রকাশনা সংস্থা হিসেবে।[৪] বাতিঘর এযাবৎ ইতিহাস, সাহিত্য, চারুকলা, সাক্ষাৎকার এবং জার্নাল বিষয়ে দেড়শোর অধিক বই প্রকাশ করেছে।[৫][৬] বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং রাজশাহীতে বাতিঘরের শাখা রয়েছে। ২০২৩ সালের হিসেবে বাতিঘরে ২,৫০০ প্রকাশনা সংস্থার প্রায় লক্ষাধিক বইয়ের সংগ্রহ রয়েছে।[৭]
ইতিহাস
[সম্পাদনা]

২০০৫ সালের ১৭ জুন চট্টগ্রামের চেরাগি পাহাড়ে ১০০ বর্গফুটের একটি বইয়ের দোকান হিসেবে বাতিঘর যাত্রা শুরু করে।[৭] ২০২১ সালে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নিচতলায় স্থানান্তরিত হয়ে এটি বিশদ পরিসরে কার্যক্রম চালু করে।[৮] জাহাজ সাদৃশ এই দুই হাজার বর্গফুটের বইবিপণিটির নকশা করেছেন শাহীনূর রহমান।[৩] ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকায় বাতিঘরের দ্বিতীয় শাখা চালু হয়।[৯]
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় ২০১৬ সাল থেকে বাতিঘর অংশ নিচ্ছে। মেলায় স্টল সজ্জার জন্য বাতিঘর একাধিকবার পুরস্কৃত হয়েছে।[৩] ২০১৯ সালে সিলেটে এবং ২০২৩ সালে রাজশাহীতে বাতিঘরের শাখা চালু হয়।[৩]
আউটলেট
[সম্পাদনা]বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং রাজশাহীতে বাতিঘরের ছয়টি শাখা রয়েছে।
- বাতিঘর চট্টগ্রাম, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম
- বাতিঘর ঢাকা, বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, ঢাকা
- বাতিঘর ঢাকা, ৪৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ
- বাতিঘর ঢাকা, রমী মার্কেট, বাংলাবাজার, ঢাকা
- বাতিঘর সিলেট, গোল্ডেন সিটি কমপ্লেক্সে, সিলেট
- বাতিঘর রাজশাহী, খানসামার চক, রাজশাহী
- বাতিঘর ঢাকা
- বাতিঘর সিলেট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মাহফুজ, এমরান (২০ জুন ২০২৩)। "'Good books will always find good readers': Dipankar Das"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ মোনামী, মাইশা ইসলাম (১৮ জুন ২০২২)। "Baatighar completes 17 years of readership"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- 1 2 3 4 সিনিয়র করেসপন্ডেন্ট (২৩ জুন ২০২৩)। "রাজশাহীতে যাত্রা শুরু করতে যাচ্ছে বাতিঘর"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ "১৮ বছরে পা রাখলো বাতিঘর"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ জুন ২০২২। ১১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ "বাতিঘর"। কালের কণ্ঠ। ৩ ফেব্রুয়ারি ২০১৮। ৩০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ ঘোষ, কাজল (২০ অক্টোবর ২০১৯)। "মন ভালো করা খবর একজন দীপঙ্করের 'বাতিঘর'"। মানবজমিন। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- 1 2 আনন্দধারা ডেস্ক (১৮ মার্চ ২০১৭)। "বাতিঘর"। আনন্দধারা। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ Haque, Ashraful (২১ ফেব্রুয়ারি ২০২১)। "Baatighar: The lighthouse for bookstores"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।
- ↑ লাইফস্টাইল রিপোর্ট (২৭ ডিসেম্বর ২০১৭)। "বাতিঘর আসছে ২৯ ডিসেম্বর"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪।