বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী
গঠিত১৯৭৩
সদরদপ্তরআগারগাও, ঢাকা, বাংলাদেশ
সভাপতি
আবুল কালাম আজাদ চৌধুরী
ওয়েবসাইটbas.org.bd

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী হলো বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি জাতীয় ফোরাম যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশ সরকার পরিচালিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে দেশের কর্ণধার বলে বিবেচিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পরে ১৯৫৩ সালে পাকিস্তান বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে (তৎকালীন পূর্ব পাকিস্তানি) একাডেমির ১২ জন বাংলাদেশী ফেলো ১৯৭৩ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি গঠন করেন। মুহম্মদ কুদরাত-এ-খুদা ১৯৭৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন পালন করেছেন। []

সভাপতি

[সম্পাদনা]

ফেলোশিপ

[সম্পাদনা]

বিভিন্ন সময়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কর্তৃপক্ষ ফেলোশিপ প্রদান করে থাকে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক এই ফেলোশিপ প্রদান করা হয়। একাডেমি বাংলাদেশের সর্বাধিক খ্যাতনামা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের মধ্য থেকে ‘জাতীয় ফেলো’ নির্বাচন করে থাকে। [] ১৯৭১ সালের পূর্বে ‘পাকিস্তান বিজ্ঞান একাডেমি’র ৩০ জন ফেলোর মধ্যে ১২ জন বাংলাদেশী ফেলো ছিলেন যারা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রতিষ্ঠা করেন। [] প্রতিষ্ঠাতা ১২ জনকে সম্মানসূচক ‘ফাউন্ডেশন ফেলো’ হিসেবেও অবহিত করা হয়। এছাড়াও, জাতীয় ফেলো, প্রবাসী ফেলো, আন্তর্জাতিক ফেলো ও সহকারী ফেলো - এ চারটি শাখায় ফেলো নির্বাচিত হন। ফেলোগণ স্বয়ংক্রিয়ভাবে একাডেমির স্থায়ী সদস্যপদ লাভ করেন।[]

আয়োজন

[সম্পাদনা]

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য দেশে জাতীয় প্রতিযোগিতা বাংলাদেশ সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে। তাছাড়া চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সমন্বয়ে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হয়।

একাডেমি স্বর্ণপদক পুরস্কার

[সম্পাদনা]

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (প্রকৌশল ও প্রযুক্তি) এবং ভৌত বিজ্ঞান (কৃষি ও চিকিৎসা) ক্ষেত্রে বাংলাদেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের প্রতি বছর পুরস্কার দেয়।[]

পদার্থবিদ্যা

[সম্পাদনা]
বছর বড় ছোট
১৯৮২এস জে হায়দারএস এম মুজিবুর রহমান
১৯৮৪M. Shamsher Ali
১৯৮৫Jamal Nazrul Islam
১৯৮৬সৈয়দ সাইফুল্লাহM. Salimullah
১৯৮৮কে এম এ মালিকSaiful Islam
১৯৮৯M. Shamsher Ali
ওয়জি উদ্দিন
Khondkar Siddique-e-Rabbani
১৯৯৩আমির হোসেন খানএম সালাউদ্দিন খান
১৯৯৮Shariff Enamul Kabirএ এস এম আব্দুল হাসেব
গোলাম মোহাম্মদ ভুইয়া
২০২০M. Salimullahজুনায়েদ আমিন
২০০৩Arun Kumar Basakমোঃ সাইদুর রহমান
২০০৪Mohammad Kaykobadআব্দুল্লাহ আল মামুন (বিজ্ঞানী)
২০০৫মোহাম্মদ রেজওয়ান খানএরশাদ মোমেন
২০০৬একেএম আজহারুল ইসলাম
২০০৭এম এম শহিদুল হাসানতানভির নূর ভাইগ
২০০৯তোফাজ্জেল হোসেন তফাদারমোঃ ইদ্রিস মিয়া
২০১০আনিসুল হক
মোবারক আহমেদ খান
মোহাম্মদ সুজাউদ্দিন খান
২০১১আব্দুল্লাহ আল মামুন (বিজ্ঞানী)মোহাম্মদ আবুল হাসানাত
২০১৩এম রুহুল আমিন
শফি এম তারিক []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 মোঃ মাহবুব মোর্শেদ (২০১২)। "বাংলাদেশ বিজ্ঞান একাডেমী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. "Prof Dr M Shamsher Ali, former Founder Vice-Chancellor of Bangladesh Open University..."The New Nation। ৫ জুলাই ২০১৪। ১২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬
  3. "BAS Council (July 2016 - June 2019)"। Bangladesh Academy of Sciences। ১১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  4. "বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলোশিপ"বাংলাদেশ বিজ্ঞান একাডেমি। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  5. "Academy Gold Medal Award"। Bangladesh Academy of Sciences। ২৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৬
  6. "BAS Gold Medal Award-2013 | East West University"www.ewubd.edu (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]