বাঁশখালী
| বাঁশখালী | |
|---|---|
| শহর | |
| বাংলাদেশে বাঁশখালী শহরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২২°৫০′৩৩″ উত্তর ৯১°২৮′৪৭″ পূর্ব / ২২.৮৪২৪৪২° উত্তর ৯১.৪৭৯৭৩° পূর্ব | |
| দেশ | |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| জেলা | চট্টগ্রাম জেলা |
| উপজেলা | বাঁশখালী উপজেলা |
| পৌর শহর | ২০০৩ |
| সরকার | |
| • ধরন | পৌরসভা |
| • শাসক | বাঁশখালী পৌরসভা |
| • পৌরমেয়র | শেখ সেলিমুল হক চৌধুরী |
| আয়তন | |
| • মোট | ২৮.৪২ বর্গকিমি (১০.৯৭ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ৩৬,৯১০ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
বাঁশখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি শহর। বিভাগীয় শহর বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাত্র ৪২ কি.মি.[১] দূরত্বে বাঁশখালী শহর অবস্থিত । শহরটির সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শহরটি চট্টগ্রাম জেলার একাদশ বৃহত্তম ও বাঁশখালী উপজেলার বৃহত্তম শহরাঞ্চল।
জনসংখ্যা
[সম্পাদনা]বাংলাদেশ আদমশুমারী ২০১১ অনুযায়ী বাঁশখালী শহরের মোট জনসংখ্যা ৩৬,৯১০ জন যার মধ্যে ১৮,০৪৯ জন পুরুষ এবং ১৮,৮৬১ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৬। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ৭৩৭৮ টি।[২]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫০′৩৩″ উত্তর ৯১°২৮′৪৭″ পূর্ব / ২২.৮৪২৪৪২° উত্তর ৯১.৪৭৯৭৩° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৫ মিটার।[৩]
প্রশাসন
[সম্পাদনা]২০০৩ সালে বাঁশখালী শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে বাঁশখালী পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৩৭টি মহল্লায় বিভক্ত । ২৮.৪২ বর্গ কি.মি. আয়তনের বাঁশখালী শহর এলাকাটি বাঁশখালী পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৪]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]বাঁশখালী শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৪২.৩ ভাগ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Distance from Banshkhali to Chittagong"। distancesto.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৮৩। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "latitude, longitude and elevation of Banshkhali, Bangladesh"। distancesto.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯।
- ↑ "এক নজরে বারইয়ারহাট পৌরসভার সাধারণ তথ্যাদি"। ২২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।