বিষয়বস্তুতে চলুন

ফায়েজ উদ্দিন আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফয়েজ উদ্দীন আহমেদ
৩য় চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
কাজের মেয়াদ
২২ ডিসেম্বর ১৯৮২  ৩১ মে ১৯৮৬
পূর্বসূরীমোঃ মইদুল ইসলাম
উত্তরসূরীএস. এম. আল হোসাইনী
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
ধর্মইসলাম

ফয়েজ উদ্দীন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সরকারী কর্ম কমিশন'-এর জন্য নিয়োগপ্রাপ্ত তৃতীয় চেয়ারম্যান।[]

জন্ম ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

ফয়েজ উদ্দিন আহমেদ ১৯২৪ সালে বিক্রমপুর অর্থাৎ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজির পাগলা গ্রামের হাজি বাড়ির কৃতি সন্তান । ফয়েজ উদ্দিন আহমেদ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৪১ সালে ক্যালকাটা শিক্ষা বোর্ডের অধিনে "কাজির পাগলা হাই স্কুল" থেকে এন্ট্রান্স (Entrance) পরীক্ষায় পুর্ব বাংলায় ষষ্ঠ বোর্ড স্ট্যান্ড ও মুসলিমদের মধ্যে ১ম স্থান অর্জন করে ছিলেন এজন্য তাঁকে "রায় বাহাদুর অভয়চরণ গোল্ড মেডেল" প্রদান করা হয় । এর পর কলকাতার প্রেসিডেন্সি কলেজ হতে BA (Hons) পাস করেন distinction সহ । পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইকোনোমিকসে ১ম শ্রেণীতে MA পাশ করেন ও চ্যান্সেলর গোল্ড মেডেল এ পুরস্কিত হন।

কর্ম জীবন

[সম্পাদনা]

আহমেদ ১৯৪৮ সালে প্রাদেশিক পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে (EPCS) নিয়োগ পান। স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশে তার অবদান : তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সংহতি প্রকাশ করেন ও অংশ গ্রহণ করেন যখন তিনি দিনাজপুরের জেলা প্রশাসক ছিলেন। এর পর তিনি ১৯৭১ সালে বাংলাদেশের অস্থায়ী সরকারে যোগদান করেন ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবে উন্নীত হন। এর পর তিনি স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব ও ১৯৭৮ সালের সেপ্টেম্বরে তিনি মন্ত্রিপরিষদ সচিবালয়ের সংস্থাপন বিভাগের সচিব নিযুক্ত হন। ১৯৮২ সালের ডিসেম্বরে, তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ৩য় চেয়ারম্যান হন , এই পদে তিনি ১৯৮৬ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি ঢাকায় বারডেম হাসপাতালে মারা যান। তার ঢাকায় বাড়ি নিউ ইস্কাটনে । ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি ফয়েজ উদ্দিন আহমেদ ঢাকার বারডেম হাসপাতালে মারা যান । ঢাকার নিউ ইস্কাটনে তাঁর বাসস্থান ।

http://www.bpsc.gov.bd/platform/chairman/78.bpsc2012.pml |সংগ্রহের-তারিখ=২৩ জুন ২০১৫ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20150726031945/http://www.bpsc.gov.bd/platform/chairman/78.bpsc2012.pml |আর্কাইভের-তারিখ=২৬ জুলাই ২০১৫ |ইউআরএল-অবস্থা=অকার্যকর }}</ref>

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "বিপিএসসি" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • বিপিএসসি-র ওয়েবসাইটে প্রদত্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানদের তালিকা।