বিষয়বস্তুতে চলুন

পূর্ব পাকিস্তান প্রথম-শ্রেণীর ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৫৪-৫৫ থেকে ১৯৭০-৭১ মৌসুমে, ১০টি প্রথম-শ্রেণীর ক্রিকেট দল পূর্ব পাকিস্তানের হয়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা কায়েদ আমি আজম ট্রফি এবং আইয়ুব ট্রফিতে অংশগ্রহণ করে। ১৯৭১ সালে বাংলাদেশ জন্মের পর এই অংশগ্রহণ শেষ হয়ে যায়।

দলের তালিকা

[সম্পাদনা]
দলের নাম প্রথম মৌসুম মৌসুম খেলেছে জয় হার ড্র
পূর্ব পাকিস্তান১৯৫৪-৫৫১৬
পূর্ব পাকিস্তান সবুজ১৯৫৬-৫৭
পূর্ব পাকিস্তান সাদা১৯৫৬-৫৭
পূর্ব পাকিস্তান এ১৯৫৭-৫৮
পূর্ব পাকিস্তান বি১৯৫৭-৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয়১৯৫৭-৫৮
পূর্ব অঞ্চল১৯৬১-৬২
ঢাকা১৯৬৪-৬৫
রাজশাহী১৯৬৪-৬৫
পূর্ব পাকিস্তান রেলওয়ে১৯৬৭-৬৮

পূর্ব পাকিস্তান একমাত্র দল ছিল যারা পশ্চিম পাকিস্তান থেকে হায়দ্রাবাদকে চার বার, খাইরপুরকে একবার এবং সম্মিলিত হায়দ্রাবাদ-খাইরপুর-কোয়েটা দল একবার পরাজিত করে। এছাড়া পূর্ব পাকিস্তান ১৯৫৪-৫৫ সালে ভারতীয় এবং ১৯৫৫-৫৬ সালে এমসিসির সাথে প্রথম-শ্রেণী ম্যাচ খেলে। ভ্রমণকারী দল প্রতিটি ম্যাচে জয়ী হয়।

নেতৃস্থানীয় খেলোয়াড়

[সম্পাদনা]

পূর্ব পাকিস্তান থেকে শুধুমাত্র নিয়াজ আহমেদ পাকিস্তান টেস্ট দলে খেলার জন্য নির্বাচিত হয়। পশ্চিম পাকিস্তান থেকে বেশ কয়েকজন টেস্ট খেলোয়াড় পূর্ব পাকিস্তানের দলে খেলে, তবে; ১৯৬৬-৬৭ সালে যখন পূর্ব পাকিস্তান হায়দ্রাবাদ-খাইরপুর-কোয়েটা দলকে পরাজিত করে, পরাজিত দল এই বলে প্রতিবাদ করে যে পূর্ব পাকিস্তানের ছয়টি দল আসলে পশ্চিম পাকিস্তানের ছিল এবং তাদের অযোগ্য বলে বিবেচিত করা উচিত।[]

আব্দুল লতিফ,[] ১৯৬০-এর দশকের একজন বিশিষ্ট খেলোয়াড় ছিলেন, যিনি বিভিন্ন ম্যাচে পূর্ব পাকিস্তান দলের অধিনায়কত্ব করেন। তিনি পূর্ব পাকিস্তান সবুজ দলের হয়ে পরপর দুই ম্যাচে তিনটি সেঞ্চুরি এবং তার লেগ স্পিন দিয়ে ৯৭ রানে ২৪ উইকেট নেন।[][]

জাভেদ মাসুদ,[] পূর্ব পাকিস্তানের দলগুলির খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করেন, তিনি ১৯৬২-৬৩ সালে হায়দ্রাবাদের বিপক্ষে জয়ে ২১৫ রান করে বিশেষ ভূমিকা রাখেন।[]

পূর্ব পাকিস্তানে প্রথম-শ্রেণীর ম্যাচগুলি সবচেয়ে ঢাকা স্টেডিয়ামে খেলা হয়েছিল। এছাড়া পাকিস্তান ১৯৫৫ থেকে ১৯৬৯ সালের মধ্যে এই স্টেডিয়ামে সাতটি টেস্ট খেলেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]