পুরী রেলওয়ে স্টেশন
পুরী | |
|---|---|
| এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন স্টেশন | |
রাতে পুরী রেলস্টেশন | |
| অবস্থান | পুরী, ওড়িশা ভারত |
| স্থানাঙ্ক | ১৯°৪৮′৩৫″ উত্তর ৮৫°৫০′২৫″ পূর্ব / ১৯.৮০৯৭° উত্তর ৮৫.৮৪০৪° পূর্ব |
| উচ্চতা | ১২ মি (৩৯ ফু) |
| মালিকানাধীন | ভারতীয় রেল |
| পরিচালিত | পূর্ব উপকূলীয় রেল |
| লাইন | খড়গপুর-পুরী রেলপথ |
| প্ল্যাটফর্ম | ৮ |
| রেলপথ | ১,৬৭৬ এমএম (৫ ফুট ৬ ইঞ্চি) |
| নির্মাণ | |
| গঠনের ধরন | আদর্শ (ভূমিগত) |
| পার্কিং | হ্যাঁ |
| অন্য তথ্য | |
| অবস্থা | পরিচালনাগত |
| স্টেশন কোড | পিইউআরআই |
| অঞ্চল | পূর্ব উপকূলীয় রেল |
| বিভাগ | খুর্দা রোড |
| ইতিহাস | |
| চালু | ১৮৯৭ |
| বৈদ্যুতীকরণ | হ্যাঁ |
| আগের নাম | ইস্ট কোস্ট স্টেট রেলওয়ে বেঙ্গল নাগপুর রেলওয়ে |
| অবস্থান | |
![]() | |
পুরী রেলওয়ে স্টেশন একটি টার্মিনাল ট্রেন স্টেশন এবং ভারতের ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূলীয় মন্দির শহর পুরীকে রেল পরিষেবা প্রদান করে।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯৭ সালের ১ ফেব্রুয়ারি খুর্দা রোড-পুরী বিভাগটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।[১] রেলওয়ে স্টেশনটি আরও সুবিধাসহ একটি ঐতিহ্যগত হিন্দু মন্দির কাঠামোতে পুনরায় সংস্কার করা হয়।
রেলপথ পুনর্গঠন
[সম্পাদনা]বেঙ্গল নাগপুর রেল ১৯৪৪ সালে জাতীয়করণ করা হয়।[১] পূর্ব রেল ১৯৫২ সালের ১৪ এপ্রিল মুঘলসরাইয়ের পূর্ব ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির অংশ এবং বেঙ্গল নাগপুর রেলওয়ে নিয়ে গঠিত হয়।[২] ১৯৫৫ সালে, দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেল থেকে পৃথক করা হয়। এটি বেশিরভাগ পূর্বের বেঙ্গল নাগপুর রেল দ্বারা চালিত রেলপথের সমন্বয়ে গঠিত।[২][৩] ২০০৩ সালের এপ্রিলে শুরু হওয়া নতুন জোনের মধ্যে পূর্ব উপকূলীয় রেল এবং দক্ষিণ পূর্ব মধ্য রেল ছিল। এই উভয় রেলপথ দক্ষিণ পূর্ব রেল থেকে পৃথক করে চালু করা হয়।[২]
পরিকাঠামো
[সম্পাদনা]| প্লাটফর্ম | ট্রেন |
|---|---|
| ১ | হাওড়া–পুরী শতাব্দী এক্সপ্রেস
শিয়ালদহ–পুরী দুরন্ত এক্সপ্রেস পুরী-যশবন্তপুর গরীব রথ এক্সপ্রেস শালিমার - পুরী গরীব রথ এক্সপ্রেস |
| ২ | হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস
পুরী - রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস |
| ৩ | |
| ৪ | |
| ৫ | ইন্দোর–পুরী হামসফর এক্সপ্রেস |
| ৬ | |
| ৭ | রাউরকেলা - পুরী বন্দে ভারত এক্সপ্রেস |
| ৮ | পুরী – হাওড়া শতাব্দী এক্সপ্রেস |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Major Events in the Formation of S.E. Railway"। South Eastern Railway। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩।
- 1 2 3 "Geography – Railway Zones"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
- ↑ "IR History: Part – IV (1947–1970)"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিভ্রমণ থেকে পুরী রেলওয়ে স্টেশন ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
| পূর্ববর্তী স্টেশন | ভারতীয় রেল | পরবর্তী স্টেশন | ||
|---|---|---|---|---|
| পূর্ব উপকূলীয় রেল | শেষ স্টেশন |
