পাহাড়ি নীল চটক
অবয়ব
| পাহাড়ি নীল চটক | |
|---|---|
| female | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | Passeriformes |
| পরিবার: | Muscicapidae |
| গণ: | Cyornis |
| প্রজাতি: | C. banyumas |
| দ্বিপদী নাম | |
| Cyornis banyumas (Horsfield, 1821) | |
পাহাড়ি নীল চটক (বৈজ্ঞানিক নাম:Cyornis banyumas) Muscicapidae পরিবারের সদস্য। বাংলাদেশ, ব্রুনাই, ইন্দোনেশিয়া, চীন, ভারত, নেপাল, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় দেখা যায়।
আকার
[সম্পাদনা]পাহাড়ি নীল চটক আকারে প্রায় তিন সেন্টিমিটার বড়। এর ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ১৫ সেন্টিমিটারের মত। পুরুষ পাখির মাথা, পিঠ ও দেহের পার্শ্ব গাঢ় নীল। কান-ডাকনি কালো। স্ত্রীর দেহের ওপরটা বাদামি-ধূসর। পুরুষের লেজ নীল ও স্ত্রীরটি লালচে-বাদামি। উভয়েরই ঠোঁট কালো ও পা কমলাটে।[২]
খাদ্য
[সম্পাদনা]পাহাড়ি নীল চটকের প্রধান খাদ্য পোকামাকড়।[২]
স্বভাব
[সম্পাদনা]পাহাড়ি নীল চটক বড়পাতাওয়ালা বৃক্ষযুক্ত গহিন বনের বাসিন্দা। এরা সুন্দর গান গায়। একাকী বা জোড়ায় থাকে। পাতার ছায়ার বসে থাকতে পছন্দ করে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১৩)। "Cyornis banyumas"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য) - 1 2 3 পাহাড়ি নীল চটক, আ ন ম আমিনুর রহমান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০১৩ খ্রিস্টাব্দ।
উইকিমিডিয়া কমন্সে পাহাড়ি নীল চটক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে: Cyornis banyumas