বিষয়বস্তুতে চলুন

পারভিন রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পারভিন রহমান
২০১১ সালের একটি স্বাক্ষাৎকারের স্ক্রিনশট
জন্ম২২ জানুয়ারি, ১৯৫৭
ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৩ মার্চ ২০১৩(2013-03-13) (বয়স ৫৬)
মৃত্যুর কারণহত্যাকাণ্ড
জাতীয়তাপাকিস্তানি
প্রতিষ্ঠানওরঙ্গি পাইলট প্রকল্প
পরিচিতির কারণকরাচির ওরঙ্গি পাইলট প্রকল্পের পরিচালিকা

পারভিন রহমান (২২ জানুয়ারি ১৯৫৭ - ১৩ মার্চ ২০১৩) ছিলেন একজন পাকিস্তানি সমাজকর্মী এবং ওরঙ্গি পাইলট প্রকল্প গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালিকা। ২০১৩ সালের ১৩ মার্চ তাকে হত্যা করা হয়েছিল। [১]

জীবনী

[সম্পাদনা]

পারভিন রহমান ১৯৫৭ সালের ২২শে জানুয়ারি পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি বিহারি পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন যা ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের পরে করাচিতে চলে গিয়েছিল।[২][৩] তিনি ১৯৮২ সালে দাউদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি [৪] এবং নেদারল্যান্ডসের রটার্ডামের হাউজিং স্টাডিজ ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে আবাসন, নির্মাণ ও নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ BBC News - Pakistan mourns murdered aid worker Parveen Rehman
  2. ↑ Abro, Khuda Bux (২১ মার্চ ২০১৩)। "How the land gradually devoured the sky"। Dawn। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
  3. ↑ Malik, Hasnaat (২২ জানুয়ারি ২০২০)। "'Land grabbers murdered social worker Parveen Rehman'"। Express Tribune। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০।
  4. ↑ CV as Board member of Saiban, submitted to Homeless International