বিষয়বস্তুতে চলুন

পাত্রিসিয়া গ্লোরিয়া কনত্রেরাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাত্রিসিয়া গ্লোরিয়া কনত্রেরাস
ফটোশুটে
জাতীয়তামেক্সিকান-ইতালীয়
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, মডেল

পাত্রিসিয়া গ্লোরিয়া কনত্রেরাস একজন মেক্সিকান-ইতালীয় অভিনেত্রী,[] টেলিভিশন উপস্থাপকমডেল[][][]

কর্মজীবন

[সম্পাদনা]

পাত্রিসিয়া ফ্যাশন শিল্পে মডেলিং শুরু করেন যখন তিনি ১৬ বছর বয়সে মেক্সিকো শহরে অনুষ্ঠিত ই! এন্টারটেইনমেন্ট প্রতিযোগিতায় ফার্নান্দা কাস্টিলো ও ফেলিসিদাদ আভেলেইরাকে সাথে নিয়ে ৩য় স্থানে পৌছান।[] তিনি মিলানোতে নারী মডেল হিসাবে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন যেখানে তিনি ভোগ জিওলো, আরমানি, দিভানি ই দিভানি, কসমোপলিটান এবং অন্যান্য অনেক ইতালীয় মার্কার হয়ে কাজ করেন।[][]

তিনি এডউইজ ফেনেচ এবং টিও মামুকারির সাথে শেরজি এ পার্ট, ইতালীয় ধারাবাহিক ইল কমিসারিও রেক্স এবং গ্যাব্রিয়েল গারকোর সাথে নন ই স্ট্যাটো মিও ফিগলিওর মতো টিভি অনুষ্ঠানে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি ২০০৯ সালে ইতালীয় ম্যাগাজিন <i id="mwKg">ম্যাক্সিম-</i> এর জন্য একজন উদীয়মান তারকা হিসাবে পোজ দেন [][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

প্যাট্রিসিয়া গ্লোরিয়ার 8 বছর বয়সী আলেকজান্ডার পাসকাল নামে একটি ছেলে রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Cannes 2018: Mexican actress Patricia Contreras suffers nip slip on red carpet"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "All that glitters: the stars stealing the show on the red carpet in the best jewellery at Cannes Film Festival"The Telegraph। ৯ মে ২০১৮।
  3. "Cannes, en attendant Godard"Le Figaro (ফরাসি ভাষায়)।
  4. "Mostra di Venezia, su la gonna?"VanityFair.it (ইতালীয় ভাষায়)। ৪ সেপ্টেম্বর ২০১৭।
  5. "Red Edition : Patricia Gloria Contreras nous dévoile ses secrets bien-être"Star (magazine) (ফরাসি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০১৯।
  6. "Festival de Cannes 2018 : la cérémonie d'ouverture et la montée des marches"Vogue Paris (ফরাসি ভাষায়)।
  7. "Touche pas à mon poste : Gloria reviendra-t-elle ? La ch... - Télé Star"Télé Star (ফরাসি ভাষায়)। ৬ মার্চ ২০১৮।
  8. "Forbes Magazine célèbre son lancement en France"thedreamteam.fr (ফরাসি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৭।
  9. "Mexican Actress Patricia Contreras' Wardrobe Malfunction Rocks Cannes Film Festival"Maxim (magazine) (মার্কিন ইংরেজি ভাষায়)।