পাকড়া ঝাড়ফিদ্দা
| পাকড়া ঝাড়ফিদ্দা Saxicola caprata | |
|---|---|
| স্ত্রী পাখি বারমানিকাস | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| উপপর্ব: | ভার্টিব্রাটা |
| মহাশ্রেণী: | Gnathostomata |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | প্যাসারিফর্মিস |
| পরিবার: | মাসসিকাপিডি |
| গণ: | Saxicola |
| প্রজাতি: | S. caprata |
| দ্বিপদী নাম | |
| Saxicola caprata Linnaeus, 1766 | |
| প্রতিশব্দ | |
|
Pratincola caprata | |
পাকড়া ঝাড়ফিদ্দা (বৈজ্ঞানিক নাম: Saxicola caprata); (ইংরেজি: Pied Bush Chat) কালো ও সাদা পালকের দুর্লভ পাখি। ভারত, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, চীন, তিব্বত, জাপান, এবং রাশিয়ায় এই পাখি দেখা যায়।[২]
বিচরণ
[সম্পাদনা]
সাধারণত উঁচু ঘাসবন, বিচ্ছিন্ন ঝোপসহ খোলা মাঠ, পাহাড়ের পাদদেশ, জলের ধারের আবাদি জমিতে এ পাখি বিচরণ করে।[২]
স্বভাব
[সম্পাদনা]একাকী থাকে বেশি সময়। একাকী পুরুষ পাখি বিরতি দিয়ে একটানা অনেকক্ষণ ডাকাডাকি করে। ডাকের ধরন চ্যাপ-চ্যাপ-ট্রিউয়ি। তবে প্রজনন মৌসুমে হুয়িট-হুয়িট-টিটি-হুয়ি..টিয়্যার-টিউহু সুরে ডাকে।[২]
আকার
[সম্পাদনা]এটি পোকা শিকারকারী ছোট পাখি। দেহের দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার, ওজন ১৫ গ্রাম। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে অভিন্ন। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির দেহ কালো বর্ণের পালকে আবৃত থাকে। ডানার প্রান্ত, পেট ও কোমরের পালক সাদা বর্ণের। স্ত্রী পাখির পিঠের দিকটা কালচে বাদামি, দেহের নিচের দিক লালচে বাদামি। ডানার প্রান্তদেশ পীতাভ। কোমর উজ্জ্বল লালচে-কমলা পালকে আবৃত। লেজ কালো ও গলা ফিকে। উভয় পাখির চোখ কালচে বাদামি, ঠোঁট কালচে। পা, পায়ের পাতা ও নখর কালো।[২]
প্রজননকাল
[সম্পাদনা]প্রজননকাল মার্চ-আগস্ট মাসে। ভূমিতে ঘাসের গোছার নিচে, আইলের গর্তে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো ফিকে নীল, সংখ্যায় তিন-পাঁচটি। প্রধানত স্ত্রী পাখি ডিমে তা দেয়, ডিম ফুটে ছানা আসে ১২ থেকে ১৩ দিনে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Saxicola caprata"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.1। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|ref=harv(সাহায্য) - 1 2 3 4 5 পাকড়া ঝাড়ফিদ্দা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ],সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-১১-২০১২ খ্রিস্টাব্দ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- মধ্য এশিয়ার পাখি
- ব্রুনাইয়ের পাখি
- মিয়ানমারের পাখি
- লাওসের পাখি
- ভিয়েতনামের পাখি
- কম্বোডিয়ার পাখি
- থাইল্যান্ডের পাখি
- মালয়েশিয়ার পাখি
- ফিলিপাইনের পাখি
- এশিয়ার পাখি
- আফগানিস্তানের পাখি
- বাংলাদেশের পাখি
- ভুটানের পাখি
- চীনের পাখি
- ভারতের পাখি
- নেপালের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- ইরানের পাখি
- পাকিস্তানের পাখি
- পাপুয়া নিউ গিনির পাখি
- তাজিকিস্তানের পাখি
- তুর্কমেনিস্তানের পাখি
- উজবেকিস্তানের পাখি
- ১৭৬৬-এ বর্ণিত পাখি
- দক্ষিণ এশিয়ার পাখি
- দক্ষিণ-পূর্ব এশিয়ার পাখি
- কার্ল লিনিয়াস কর্তৃক নামকরণকৃত প্রাণীর ট্যাক্সা