নোনা
| নোনা Annona reticulata | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | উদ্ভিদ |
| বিভাগ: | সপুষ্পক উদ্ভিদ |
| শ্রেণী: | Magnoliids |
| বর্গ: | Magnoliales |
| পরিবার: | Annonaceae |
| গণ: | Annona |
| প্রজাতি: | A. reticulata |
| দ্বিপদী নাম | |
| Annona reticulata L. | |
| প্রতিশব্দ | |
|
Annona lutescens Saff.[১] | |
নোনা হল অ্যানোনা (Annona) গণের এক ধরনের যৌগিক ফল। এই গণের সবচেয়ে জনপ্রিয় প্রজাতি আতা বা শরিফার (A. squamosa) প্রতিমুখ নোনা ফলের চামড়া মসৃণ, লালচে রঙ। স্বাদে কিছুটা নোনতা ও আকারে বিভিন্ন হয়ে থাকে। হিন্দিসহ বেশকিছু ভারতীয় ভাষায় একে "রামফল" বলা হয়। ইংরেজিতে "কাস্টার্ড অ্যাপল" (custard-apple), "অক্স হার্ট" (ox-heart) বা "বুলকস্ হার্ট" (bullock's heart) নামে পরিচিত।
উদ্ভিদের আবাসস্থল
[সম্পাদনা]নোনার আদিবাস সম্ভত ক্যারিবীয় অঞ্চল[২] অথবা দক্ষিণ আমেরিকা।[১] তবে এটি এখন সার্বক্রান্তীয়, অর্থাৎ সব গ্রীষ্মপ্রধান দেশগুলিতেই এটি জন্মায়।[২] সমুদ্র হতে ১,৫০০ মিটার (৫,০০০ ফুট) উচ্চতায় বেড়ে উঠে। দক্ষিণপূর্ব এশিয়া, তাইওয়ান, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফ্রিকাসহ অনেক ক্রান্তীয় এলাকায় এর শুধু চাষাবাদই নয়, বরং প্রাকৃতিকীকরণ হয়েছে।[১][২][৩] ভারতে এই প্রজাতির প্রাথমিক চাষাবাদ হতে বনাঞ্চলে পরিযান হয়েছে।
ছবি গ্যালারি
[সম্পাদনা]- বাংলাদেশে প্রাপ্ত নোনা ফল
- গাছসহ নোনা ফল
- নোনা ফল
- নোনা গাছ
- নোনার ভেতরের অংশ
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Annona reticulata L. GRIN-Global"। npgsweb.ars-grin.gov (ইংরেজি ভাষায়)।
- 1 2 3 "Annona reticulata Linn. [family Annonaceae]"। Global Plants। JSTOR। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Bioversity International। "Result set for: Annonaceae Annona reticulata"। New World Fruits Database। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০০৮।