বিষয়বস্তুতে চলুন

সুতাকৃমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নেমাটোডা থেকে পুনর্নির্দেশিত)
পুরুষ ফিতাকৃমির অঙ্গসংস্থানিক চিত্র

নেমাটোডা প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্বগ্রিক শব্দ Nema অর্থ Thread তথা সূতা এবং Eidos অর্থ Form তথা আকার থেকে নেমাটোডা শব্দটি এসেছে। এরা একলিঙ্গ প্রাণী।[]

বৈশিষ্ট্য

[উৎস সম্পাদনা]
  • দেহ নলাকার বা সুতোর মতো, অখণ্ডিত, দু-প্রান্ত সুচালো।
  • দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং শক্ত কিউটিকল দিয়ে ঢাকা।
  • এরা ত্রিস্তর বিশিষ্ট (Triplobalstic) প্রাণী অর্থাৎ এদের ভ্রূণে তিনটি জার্মিনাল (Germinal) স্তর দেখতে পাওয়া যায়।
  • দেহ-গহ্বরকে সিউডো-সিলোম (pseudo-coelom) বা ছদ্ম দেহগহ্বর বলে।
  • অন্ত্র সরল প্রকৃতির ও পায়ুছিদ্র বর্তমান।
  • শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
  • কয়েকটি রেচননালি দিয়ে রেচনতন্ত্র গঠিত হয়।
  • একটি নার্ভ-রিং বা স্নায়ু-অঙ্গুরী অন্ত্রকে ঘিরে থাকে এবং এখন থেকে স্নায়ু সামনের দিকে ও পিছনের দিকে সরবরাহ হয়।
  • একলিঙ্গ প্রাণী এবং এদের যৌন দ্বিরূপতা দেখা যায়।
  • শুধুমাত্র যৌন জনন ঘটে, অযৌন জনন ঘটে না।[]

শ্রেণিবিন্যাস

[উৎস সম্পাদনা]

শ্রেণী: অ্যাফ্যাসমিডা (Aphasmidia)

[উৎস সম্পাদনা]

ফ্যাসমিড (Phasmid) নামক পুচ্ছদেশীয় সংবেদন অঙ্গ (Caudal sensory organ) অনুপস্থিত। ওষ্ঠের পশ্চাতে বিভিন্ন আকৃতির অ্যামফিড (Amphid) নামক অগ্র প্রান্তীয় সংবেদন অঙ্গ (Anterior sensory organ) দেখতে পাওয়া যায়। সাধারণত রেচনঅঙ্গ অনুপস্থিত। উপস্থিত থাকলে তা উন্নত নয়। পুচ্ছদেশীয় আঠালো গ্রন্থি (Caudal adhesive gland) বর্তমান। অধিকাংশই মুক্তজীবী। উদাহরণ: Trichinella spiralis (চাবুক কৃমি)

শ্রেণী: ফ্যাসমিডা (Phasmidia)

[উৎস সম্পাদনা]

ফ্যাসমিড (Phasmid) নামক পুচ্ছদেশীয় সংবেদন অঙ্গ (Caudal sensory organ) উপস্থিত। ওষ্ঠের পার্শ্বে ছিদ্রের মত অ্যামফিড (Amphid) নামক অগ্র প্রান্তীয় সংবেদন অঙ্গ (Anterior sensory organ) বর্তমান। উন্নতমানের রেচনঅঙ্গ বর্তমান। পুচ্ছদেশীয় আঠালো গ্রন্থি (Caudal adhesive gland) অনুপস্থিত। অধিকাংশই পরজীবী। উদাহরণ: Loa loa (চোখ কৃমি), Ascaris lumbricodes (গোল কৃমি), Wuchereria bancrofti (ফাইলেরিয়া কৃমি), Enterobius vermicularis (গুঁড়া কৃমি)


আরো দেখুন

[উৎস সম্পাদনা]

তথ্যসূত্র

[উৎস সম্পাদনা]
  1. মুত্তাবি, ইকবাল আজিজ। মাধ্যমিক জীববিজ্ঞান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পৃ. ৬৪।
  2. রশিদ, মোঃ মামুনুর। "প্লাটিহেলমিনথিস,অ্যানিলিডা,নেমাটোডা (শ্রেণী-৭ম)"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]


পর্ব (জীববিজ্ঞান)
পর্ব: পরিফেরা  · নিডারিয়া  · প্লাটিহেলমিনথিস  · নেমাটোডা  · এনিলিডা  · আর্থোপোডা  · মলাস্কা  · একাইনোডার্মাটা  · কর্ডাটা