নিহাল সাফান
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | নিহাল নাবিল মুহাম্মদ আল সাইদ সাফান |
| জন্ম | ১০ নভেম্বর ১৯৯৬[১] কায়রো, মিশর |
| ক্রীড়া | |
| দেশ | মিশর |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
নিহাল নাবিল মুহাম্মদ আল সাইদ সাফান (আরবি: نهال نبيل محمد السيد سعفان; জন্ম: ১০ নভেম্বর ১৯৯৬; নিহাল সাফান নামে সুপরিচিত) হলেন একজন মিশরীয় সমলয় সাঁতারু, যিনি মিশরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
সাফান মিশরের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নিহাল নাবিল মুহাম্মদ আল সাইদ সাফান ১৯৯৬ সালের ১০ই নভেম্বর তারিখে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]সাফান মিশরের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ফারিদা আব্দুল বারি, মারিয়াম আহমদ, নাদিন বারসুম, আমিনা আল ফেকি, হানা হিকাল, সালমা মারাই এবং সুন্দুস মুহাম্মদের সাথে মিশরের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৪২.৭৬৫১, ফ্রি রুটিনে ২৪৩.৯৮৯৬ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২১৯.২২৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৭০৫.৯৮১৪ পয়েন্ট নিয়ে তারা ১০ম স্থান অধিকার করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "SAAFAN Nihal" [নিহাল সাফান]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে নিহাল সাফান (ইংরেজি)
- অলিম্পিকস.কমে নিহাল সাফান (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় নিহাল সাফান (ইংরেজি)
- ১৯৯৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মিশরীয় নারী সাঁতারু
- মিশরীয় সমলয় সাঁতারু
- মিশরের অলিম্পিক সমলয় সাঁতারু
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- ২০২২ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২০১৯ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু