হানা হিকাল
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২৩ জুলাই ২০০২[১] মিশর |
| ক্রীড়া | |
| দেশ | মিশর |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
হানা হিকাল (আরবি: هناء هيكل; জন্ম: ২৩ জুলাই ২০০২) হলেন একজন মিশরীয় সমলয় সাঁতারু, যিনি মিশরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
হিকাল মিশরের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হানা হিকাল ২০০২ সালের ২৩ জুলাই তারিখে মিশরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]হিকাল মিশরের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি নাদিন বারসুমের সাথে মিশরের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৪২২.১৭৯১ পয়েন্ট অর্জন করে ১৫তম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ১৯৬.৫২৫০ এবং ২২৫.৬৫৪১ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
এছাড়াও তিনি ফারিদা আব্দুল বারি, মারিয়াম আহমদ, নাদিন বারসুম, আমিনা আল ফেকি, সালমা মারাই, সুন্দুস মুহাম্মদ এবং নিহাল সাফানের সাথে মিশরের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৪] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৪২.৭৬৫১, ফ্রি রুটিনে ২৪৩.৯৮৯৬ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২১৯.২২৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৭০৫.৯৮১৪ পয়েন্ট নিয়ে তারা ১০ম স্থান অধিকার করেছেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "HIEKAL Hana" [হানা হিকাল]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে হানা হিকাল (ইংরেজি)
- অলিম্পিকস.কমে হানা হিকাল (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় হানা হিকাল (ইংরেজি)