নিষাদ (উপজাতি)
নিষাদ প্রাচীন ভারতীয় সাহিত্যে উল্লিখিত উপজাতি। প্রাচীন গ্রন্থে এই উপজাতি দ্বারা শাসিত বেশ কয়েকটি রাজ্যের উল্লেখ রয়েছে।[১] মহাভারতে, নিষাদদেরকে শিকারী, জেলে, পর্বতারোহী বা আক্রমণকারী হিসাবে বর্ণনা করা হয়েছে, এবং পাহাড় ও বনভূমি তাদের বাসস্থান।[২] তারা বেন নামে একজন রাজার সাথে যুক্ত, যিনি ক্রোধ এবং বিদ্বেষের দাস হয়েছিলেন এবং অধার্মিক হয়েছিলেন। ঋষিরা তাকে তার বিদ্বেষ ও অন্যায়ের জন্য হত্যা করেছিল।[৩] মহাকাব্য রামায়ণে নিষাদ বংশের গুহ নামে একটি চরিত্র রয়েছে, যাকে মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র রাম তাকে 'আত্মাসমম' বলে অভিহিত করেছেন (রামায়ণ ২.৫০.৩৩),[৪][৫] এবং অযোধ্যা রাজ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় নিষাদ সম্প্রদায়ের নেতা গুহের অবদানের জন্য রাম নিষাদ সম্প্রদায়ের প্রশংসাও করেছেন (রামায়ণ ২.৫২.৭২)।[৪] একলব্য নিষাদ গোত্রের একজন তীরন্দাজ ছিলেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Gopal, Ram (১৯৮৩)। India of Vedic Kalpasūtras (2 সংস্করণ)। Motilal Banarsidass। পৃ. ১১৬। আইএসবিএন ৯৭৮০৮৯৫৮১৬৩৫১। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬।
- ↑ www.wisdomlib.org (৩ আগস্ট ২০১৪)। "Nishada, Niṣāda, Nisāda, Nisada, Nisha-ada: 24 definitions"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২।
- ↑ Anand; Sekhar, Rukmini (২০০০)। Vyasa and Vighneshwara। Katha। পৃ. ৩১। আইএসবিএন ৯৭৮৮১৮৭৬৪৯০৭৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬।
- 1 2 "Valmiki Ramayana - Ayodhya Kanda - Sarga 52"। valmikiramayan.pcriot.com। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১।
- ↑ "Sloka & Translation | Valmiki Ramayanam"। www.valmiki.iitk.ac.in। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২।
- ↑ Manish Kumar (জানুয়ারি ০১০১)। Eklavya। Prabhat Prakashan। আইএসবিএন ৯৭৮৯৩৫১৮৬১৪৪৭।
{{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
উৎস
[সম্পাদনা]- Vivekanand Jha (১৯৭৪) [1958]। "From tribe to untouchable: the case of Niṣādas"। R. S. Sharma (সম্পাদক)। Indian Society: Historical Probings in memory of D. D. Kosambi। Indian Council of Historical Research / People's Publishing House। আইএসবিএন ৯৭৮-৮১-৭০০৭-১৭৬-১।
- Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883–1896.
| হিন্দুধর্ম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |