নিজামপুর সরকারি কলেজ
নিজামপুর কলেজ | |
![]() | |
প্রাক্তন নাম | নিজাম্পুর বিশ্ববিদ্যালয় |
|---|---|
| ধরন | সরকারি কলেজ |
| স্থাপিত | ১৯৬৪[১] |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | |
| অধ্যক্ষ | অধ্যাপক রঞ্জিত বিশ্বাস |
| শিক্ষার্থী | ৩৫০০+ |
| অবস্থান | , ২২°৪৩′১০″ উত্তর ৯১°৩৬′১২″ পূর্ব / ২২.৭১৯৫৪১° উত্তর ৯১.৬০৩২৩৬° পূর্ব |
| শিক্ষাঙ্গন | ওয়াহেদপুর, মীরসরাই, চট্টগ্রাম |
| ওয়েবসাইট | nizampurcollege |
![]() | |
নিজামপুর সরকারি কলেজ বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি মীরসরাই উপজেলার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত।
অবস্থান
[সম্পাদনা]বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া গ্রামে এ কলেজটি অবস্থিত।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়।[২]
পরিচালনা ব্যবস্থা
[সম্পাদনা]প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য জনাব এম ডি এম জালাল উদ্দিন চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি পরিচালনা পরিষদ রয়েছে।[২]
শিক্ষক-শিক্ষার্থী
[সম্পাদনা]এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক রঞ্জিত বিশ্বাস। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাড়ে তিন হাজারেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।[২]
অবকাঠামো
[সম্পাদনা]ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ৩০০ শতাংশ জমির উপর কলেজের মূল ভবন প্রতিষ্ঠিত এবং সর্বমোট জমির পরিমাণ ৮.২৮ শতক।[১] ভবন সংখ্যা ০৪ টি (বড়)। কলেজের অধ্যক্ষের জন্য নিজস্ব বাসভবনসহ অধ্যাপকবৃন্দের জন্য আবাসিক ভবন রয়েছে যা পরিত্যক্ত।[২]
কার্যক্রম
[সম্পাদনা]কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এ কলেজে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এটিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ-দ্বাদশ শ্রেণীসহ ডিগ্রী (বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি) এবং অনার্স (হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা) পর্যায়ে পড়াশোনার সুযোগও রয়েছে।[২]
কৃতিত্ব ও ফলাফল
[সম্পাদনা]২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অত্র কলেজের পাশের হার ৯২.৪৮% এবং ৯০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "নিজামপুর গভর্নমেন্ট কলেজ | NU চট্টগ্রাম"। Desh Amar। ২৯ জুলাই ২০২৩। ১৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৩।
- 1 2 3 4 5 6 "নিজামপুর কলেজ, চট্টগ্রাম"। mirsharai.chittagong.gov.bd। নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "National University: College Details"। www.nubd.info। ১৭ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৩।

