নালা সোপারা
| নালা সোপারা | |
|---|---|
| শহর | |
| মহারাষ্ট্র, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ১৯°২৪′৫৫″ উত্তর ৭২°৫১′৪১″ পূর্ব / ১৯.৪১৫৪° উত্তর ৭২.৮৬১৩° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | মহারাষ্ট্র |
| জেলা | পালঘর |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১,৮৪,৬৬৪ |
| ভাষা | |
| • অফিসিয়াল | মারাঠি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
নালা সোপারা (মারাঠি: नाला सोपारा) ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলার একটি শহর। শহরটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে নৃত্যের জন্য জনপ্রিয়তা অর্জন করে। শহরটির জনসংখ্যা প্রায় ৫.৫ লক্ষ। শহরটির পশ্চিম রেলওয়ে জোনে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। এটি বসাই-বিরার মিউনিসিপাল করপোরেশন (ভিভিএমসি) কর্তৃক পরিচালিত। পণ্ডিতগণ নালা সোপারাকে প্রাচীন ভারতের সুপারাকা বা সুপ্পারাক হিসেবে চিহ্নিত করেছেন এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ আসন। এটি সাতবাহন রাজবংশের প্রশাসনিক অঞ্চল ছিল এবং কার্লি, নাশিক, নানেঘাট ও কানহেরিতে প্রাপ্ত লিপিতে এর উল্লেখ ছিল।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে নল সোপরা শহরের জনসংখ্যা হল ৪.৬ লক্ষ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৭৯%। সারা ভারতের গড় সাক্ষরতার হার ৭৪.০৪%, তার চাইতে নল সোপরা এর সাক্ষরতার হার বেশি। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৮২%।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৩। ২০০৭।
{{ওয়েব উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)
| ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি শহর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |