দেবপ্রিয়া রায়
দেবপ্রিয়া রায় | |
|---|---|
| জন্ম | ২৪ মে ১৯৮৪ |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | লেখক |
| দাম্পত্য সঙ্গী | সৌরভ ঝা |
দেবপ্রিয়া রায় একজন ভারতীয় লেখিকা। তিনি তার বই ফ্রেন্ডস ফ্রম কলেজ, ইন্দিরা এবং দ্য হিট অ্যান্ড ডাস্ট প্রজেক্টের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি তার স্বামী সৌরভ ঝায়ের সাথে নতুন দিল্লিতে থাকেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]রায় কলকাতায় জন্মগ্রহণ করেন এবং কলকাতা গার্লস হাই স্কুলে অধ্যয়ন করেন।
তিনি যথাক্রমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পুরস্কার বিজয়ী কবি ও নাট্যকার এইচ. এস. শিবপ্রকাশের তত্ত্বাবধানে এবং প্যারিস বিশ্ববিদ্যালয় ৮ এর অধ্যাপক কাতিয়া লেগেরেটের সহ-তত্ত্বাবধানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ভরত মুনি নাট্যশাস্ত্রের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]রায় তার কর্মজীবন শুরু করেন দ্য ভ্যাগ উমেনস হ্যান্ডবুক দিয়ে, এটি একটি অদ্ভুত উপন্যাস যা হার্পারকলিন্স দ্বারা ২০১১ সালের মার্চ মাসে প্রকাশিত হয়[২][৩] এবং পরবর্তীতে ইন্ডিয়া টুডে বেস্টসেলার তালিকায় স্থান পায়।[৪]
তার দ্বিতীয় বইটি ছিল দ্য ওয়েট লস ক্লাব: দ্য কিউরিয়াস এক্সপেরিমেন্টস অব ন্যান্সি হাউজিং কোপারেটিভ, যা ২০১৩ সালের জুলাইয়ে রূপা পাবলিকেশন্স[৫] দ্বারা প্রকাশিত আরেকটি অদ্ভুত উপন্যাস।
২০১৫ সালে তিনি স্বামী সৌরভ ঝায়ের সাথে "অত্যন্ত কম বাজেটে" লোকাল বাসে ভারতে ভ্রমণের কাহিনী বর্ণনা করে দ্য হিট অ্যান্ড ডাস্ট প্রজেক্ট[৬][৭][৮][৯] নামক একটি বই বের করেন। যেটি সেসময় হিন্দুস্তান টাইমস-এসি নেলসনের তালিকায় শীর্ষে আত্মপ্রকাশ করে এবং চমৎকার পর্যালোচনাও পায়।[১০][১১] দ্য হিট অ্যান্ড ডাস্ট প্রজেক্ট একটি প্রথম শ্রেণীর গতিশীল বই।[১২][১৩]
দ্য হিট অ্যান্ড ডাস্ট প্রজেক্টের অনুক্রমে ম্যান. উমেন. রোড নামক তার একটি টিজার সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে।[১৪]
২০১৭ সালে রায় শিল্পী প্রিয়া কুরিয়ানের সাথে ইন্দিরা গান্ধীকে নিয়ে ইন্দিরার একটি গ্রাফিক জীবনী লিখেন[১৫] - এটি মূলত ইন্দিরা থাপা (ইন্দিরা গান্ধীর নামানুসারে) নামক একজন তরুণ শিক্ষার্থী সম্পর্কে একটি অনন্য বই, যে তার প্রিয় শিক্ষক দ্বারা তার নামে প্রবন্ধ লিখতে একটি অস্বাভাবিক অ্যাসাইনমেন্টের দায়িত্ব পায়। ওয়েস্টল্যান্ড'স ইমপ্রিন্ট, কনটেক্সট দ্বারা প্রকাশিত বইটি কাল্পনিক গদ্য ও গ্রাফিক জীবনীর বইগুলোর মধ্যে একটি।[১৬]
২০১৮ সালের জুনে তিনি দ্য টেলিগ্রাফে দ্য রোমান্টিকস অব কলেজ স্ট্রিট নামক একটি ধারাবাহিক উপন্যাস প্রকাশনা শুরু করেন।[১৭] পরবর্তীতে এটি একটি বই হিসাবে একত্রিত হয় এবং এক বছর পরে ওয়েস্টল্যান্ড দ্বারা ফ্রেন্ডস ফ্রম কলেজ শিরোনামে প্রকাশিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Roy, Devapriya (২৯ মে ২০১৬)। "How the Natyashastra was born (and the inevitable disruption of early performances)"। Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "HarperCollins Publishers India Ltd"। ২২ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২।
- ↑ "Crystal Clear"। www.outlookindia.com। ৫ ফেব্রুয়ারি ২০২২। ৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ "Bestsellers for December 2011"। India Today (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ "The Weight Loss Club: The Curious Experiments of Nancy Housing Cooperative | Rupa Publications"। ১৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৩।
- ↑ "Discovery of India - Indian Express"। archive.indianexpress.com। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ "Archive News"। The Hindu। ২৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ "Hindustan Times - Archive News"। www.hindustantimes.com। ২৬ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ Leader, The Weekend। "Saurav Jha and Devapriya Roy come together as writers to explore India"। www.theweekendleader.com (English ভাষায়)। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ Unudurti, Jaideep (২০ জুলাই ২০১৫)। "On a Bus to Bharat: A wife-husband team take off on a wanderjahr"। The Indian Express। ২৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ "Book Review : The Heat and Dust Project"। The Times of India। ১৯ ডিসেম্বর ২০১৭। ১২ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ "Inspired by India: Couple Uses Facebook To Guide Their Journey, Write Book"। ২৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "6 unconventional uses of Facebook!"। ৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১২।
- ↑ "You Are Rich, When The Story is Your Currency"। The Indian Express। ২৫ ডিসেম্বর ২০১৬। ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮।
- ↑ Gill, Harsimran। "What will Westland's new politically-engaged literary imprint bring? Ask publisher Karthika VK"। Scroll.in (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ "Indira, the legend and the life"। @businessline (ইংরেজি ভাষায়)। ৩১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
- ↑ "Helen of Troy"। The Telegraph (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।