দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক
| দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার | |
| ইংরেজি: The Empire Strikes Back | |
| পরিচালক | আরভিন কার্শনার |
| প্রযোজক | গ্যারি কার্টজ |
| রচয়িতা | জর্জ লুকাস |
| চিত্রনাট্যকার | |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | জন উইলিয়ামস |
| চিত্রগ্রাহক | পিটার Suschitzky |
| সম্পাদক | পল হার্স |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১২৪ মিনিট |
| দেশ | |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $১৮ মিলিয়ন |
| আয় | $৫৩৮.৪ মিলিয়ন[১] |
দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক (স্টার ওয়ার্স: এপিসোড V – দি এম্পায়ার স্ট্রাইকস ব্যাক নামেও পরিচিত) হল আরভিন কার্শনার পরিচালিত ১৯৮০ সালের মহাকাব্যিক মহাকাশ যাত্রার ওপর নির্মিত একটি মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র। জর্জ লুকাসের গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেন লেই ব্র্যাকেট ও লরেস্ন কাসড্যান। এটি প্রযোজনা করে লুকাসফিল্ম ও পরিবেশনা করে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মার্ক হ্যামিল, হ্যারিসন ফোর্ড, ক্যারি ফিশার, বিলি ডি উইলিয়ামস, অ্যান্থনি ড্যানিয়েলস, ডেভিড প্রাউস, কেনি বেকার, পিটার মেহিউ ও ফ্র্যাঙ্ক ওজ।
এটি দুটি একাডেমি পুরস্কার, দুটি গ্র্যামি পুরস্কার, একটি বাফটা পুরস্কার এবং নাট্যধর্মী উপস্থাপনা বিভাগে একটি হ্যুগো পুরস্কার অর্জন করে। মুদ্রাস্ফীতি সমন্বয়ের পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৩তম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।
মুক্তির পর থেকে চলচ্চিত্রটি সমালোচকদের পুনর্বিবেচনায় আসে এবং বর্তমানে এটি স্টার ওয়ার্স ধারাবাহিকের সেরা চলচ্চিত্র ও সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য হয়। ২০১০ সালে চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় লাইব্রেরি অব কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- মার্ক হ্যামিল - লুক স্কাইওয়াকার: রেবেল অ্যালায়েন্সের পাইলট ও শিক্ষানবিশ জেডাই
- হ্যারিসন ফোর্ড - হান সলো: মিলিনিয়াম ফ্যালকনের ক্যাপ্টেন
- ক্যারি ফিশার - লেইয়া অরগানা: রেবেল অ্যালায়েন্সের নেত্রী
- বিলি দি উইলিয়ামস - ল্যান্ডো কালরিসিয়ান: ক্লাউড সিটির প্রশাসক
- অ্যান্থনি ড্যানিয়েলস - সি থ্রিপিও (সি৩পিও): মনুষ্যসদৃশ প্রটোকল ড্রয়েড
- ডেভিড প্রাউস / জেমস আর্ল জোন্স (কণ্ঠ) - লর্ড ডার্থ ভ্যাডার: শক্তিধর সিথ লর্ড
- কেনি বেকার - আর্টু ডিটু (আর২-ডি২): অ্যাস্ট্রোমেক ড্রয়েড
- পিটার মেহিউ - চিউবাকা: হানের উইকি বন্ধু ও মিলিনিয়াম ফ্যালকনের সহ-পাইলট
- ফ্র্যাঙ্ক ওজ (কণ্ঠ) - ইয়োডা: ক্ষুদ্র-শতাব্দী পুরনো জেডাই মাস্টার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Star Wars Ep. V: The Empire Strikes Back – Box Office Data, DVD and Blu-ray Sales, Movie News, Cast and Crew Information"। The Numbers। ৮ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৮০-এর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৮০-এর বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর মারপিটধর্মী চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর যুদ্ধভিত্তিক চলচ্চিত্র
- ১৯৮০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর মারপিটধর্মী চলচ্চিত্র
- স্টার ওয়ার্সের চলচ্চিত্র
- জর্জ লুকাস পরিচালিত চলচ্চিত্র
- জর্জ লুকাসের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- জন উইলিয়ামস সুরারোপিত চলচ্চিত্র
- টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র
- লুকাসফিল্মের চলচ্চিত্র
- বিজ্ঞান কল্পকাহিনী রোমাঞ্চকর চলচ্চিত্র
- মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র
- মার্কিন বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর মারপিটধর্মী চলচ্চিত্র
- মার্কিন ধারাবাহিক চলচ্চিত্র
- মার্কিন মহাকাব্যিক কাল্পনিক চলচ্চিত্র
- মার্কিন মহাশূন্যে দুঃসাহসিক অভিযান চলচ্চিত্র
- বিদ্রোহ সম্পর্কে চলচ্চিত্র
- নরওয়েতে ধারণকৃত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টসের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- স্যাটার্ন পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র