বিষয়বস্তুতে চলুন

দর্শনা স্থলবন্দর

দর্শনা স্থলবন্দর
মানচিত্র
অবস্থান
দেশবাংলাদেশ
অবস্থানদর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা
স্থানাঙ্ক২৩°৩১′৩৫″ উত্তর ৮৮°৪৭′৫০″ পূর্ব / ২৩.৫২৬৪৬৮° উত্তর ৮৮.৭৯৭১২৭° পূর্ব / 23.526468; 88.797127
বিস্তারিত
পোতাশ্রয়ের ধরনস্থলবন্দর

দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর। এই বন্দরটি দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি-আমদানি করতে ব্যবহৃত হয়।[] এই বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত।[] দর্শনা স্থলবন্দর হল ভারতের কলকাতায় ট্রেনের প্রথম প্রবেশ পথ।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪৭ সালে দেশ ভাগের পর ১৯৬২ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় একটি ল্যান্ড কাস্টমস স্থাপিত হয় যা নানা প্রতিকূলতা ও বিভিন্ন চরাই-উৎরাই অতিক্রম করে এখন পর্যন্ত টিকে আছে। ল্যান্ড কাষ্টমস স্থাপনের পর থেকেই দর্শনায় সুপারিনটেন্ডেন্টের কার্যালয়, রেঞ্জ অফিস, এক্সাইজ অফিস, শুল্ক গুদাম ও কাষ্টমস স্টাফদের জন্য প্রায় ৩৩বিঘা জমির উপরে শতাধিক স্টাফ কোয়ার্টার, গোডাউন, মসজিদ, একটি প্রাইমারি স্কুলসহ কাস্টমসের বিশাল এলাকা রয়েছে। তখন থেকেই রেলপথে দর্শনা সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রকার পণ্য আমদানী-রপ্তানি হয়ে আসছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জমি অধিগ্রহনের পর খুব শিগগির চালু হবে দর্শনা স্থলবন্দর : স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান"যায়যায়দিন
  2. Bangladesh Land Port Authority
  3. "ভারত থেকে রেলপথে আমদানি বেড়েছে"সমকাল। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২
  4. "অবহেলিত সম্ভাবনাময় দর্শনা স্থলবন্দর"দৈনিক ইনকিলাব