বিষয়বস্তুতে চলুন

তামিলনাড়ু কৃষক ও শ্রমিক দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তামিলনাড়ু কৃষক ও শ্রমিক দল ( তামিল: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, টিএনপিডব্লিউপি) হল ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি রাজনৈতিক দল। টিএনপিডব্লিউপির সভাপতি হলেন পন কুমার।[১] টিএনপিডব্লিউপি ২২ বছর ধরে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম (এআইএডিএমকে) কে সমর্থন করেছিল, কিন্তু ২০০৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে জোট ভেঙে যায়।[২] পরিবর্তে টিএনপিডব্লিউপি নিজেকে সমাজবাদী পার্টির সাথে যুক্ত করেছে। [৩] নির্বাচনের পর টিএনপিডব্লিউপি দ্রাবিড় মুনেত্র কাজগাম (ডিএমকে)-এর নেতৃত্বাধীন গণতান্ত্রিক প্রগতিশীল জোট সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেয়।[৪][৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Rally accuses DMK of topple bid"। The Times of India। ১৯ আগস্ট ২০০১। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০০৮।
  2. ↑ "rediff.com: Jaya seals pact on TN polls, AIADMK to contest 141 seats"। www.rediff.com।
  3. ↑ "SP announces 9 party alliance in TN"। www.rediff.com।
  4. ↑ "Peasants Party to support DMK-led DPA"। www.oneindia.com। ২ মে ২০০৬।
  5. ↑ "Inbathtamilan joins DMK"। The Hindu। Chennai, India। ৩ মে ২০০৬। ১০ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।